১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০
আগুন লাগার ঘটনাস্থলে একটি বুলডোজার গাড়ির ধ্বংসাবশেষ সরাচ্ছে

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। পরে সেটিতে বিস্ফোরণ ঘটে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
  • বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
  • স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
  • মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে থাকা যানবাহনগুলো আগুনে পুড়ে যাচ্ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যাকে প্রাথমিক হিসাব হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০

২৬ নভেম্বর ২০২৬, ৯:২০ এএম · আন্তর্জাতিক

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

ফটোকার্ড

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন
নিহত অন্তত ৩০

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন
নিহত অন্তত ৩০

শিরোনাম