স্বামীকে হত্যার ছক স্ত্রীর, খাবারে মেশাতেন প্রাণঘাতী সিসা
স্বামীকে হত্যার পরিকল্পনা করে খাবারের সঙ্গে মেশানো হতো প্রাণঘাতী সিসা। শুধু স্বামীই নন, একইভাবে নিজের ছেলে ও ভাতিজাকেও বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত নারীর নাম রেণু ভাটনগর। গত ২৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করেছে ইন্দিরাপুরম থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইন্দিরাপুরম থানার অধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর পেশায় ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তাঁর ছেলে ও ভাতিজাও।
‘পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামী মারা গেলে তাঁর সব সম্পত্তির মালিক হবেন—এমন ধারণা থেকেই খাবারের সঙ্গে সিসা মেশানো শুরু করেন রেণু।’
— আন্তর্জাতিক ডেস্ক
পরিবারের সদস্যদের বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সন্দেহ হয় সুশীলের। পরে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করালে তাঁর শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
আরও পড়ুন
কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল?
এরপর বিষ প্রয়োগের সন্দেহে গত ২৪ সেপ্টেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে তিনি স্ত্রী রেণু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাঁকে, তাঁর ছেলে এবং ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ আনেন।
মূল বিষয়গুলি
- স্বামীকে হত্যার পরিকল্পনা করে খাবারের সঙ্গে মেশানো হতো প্রাণঘাতী সিসা।
- অভিযুক্ত নারীর নাম রেণু ভাটনগর।
- পুলিশ সূত্রে জানা যায়, ইন্দিরাপুরম থানার অধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর পেশায় ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী।
- পরিবারের সদস্যদের বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সন্দেহ হয় সুশীলের।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেণু নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। লোভের বশবর্তী হয়ে তিনি এমন কাজ করেছেন বলেও জানিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানায়, সুশীলের মালিকানাধীন ট্রাভেল এজেন্সির মূল্য প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি। এ ছাড়া তাঁর নামে রয়েছে ২ কোটি রুপির জীবনবিমা, যার একমাত্র নমিনি স্ত্রী রেণু।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামী মারা গেলে তাঁর সব সম্পত্তির মালিক হবেন—এমন ধারণা থেকেই খাবারের সঙ্গে সিসা মেশানো শুরু করেন রেণু। স্বামী, ছেলে ও ভাতিজাকে হত্যার উদ্দেশ্যেই তিনি এভাবে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।