১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন
ছবি : জি বাংলা নিউজ

উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধের প্রকাশ্য ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

কিম জং উন বলেছেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানের প্রয়োজন বিবেচনায় নিয়ে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের দিকে মনোযোগ দিতে হবে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এসব অস্ত্রের সামরিক গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

‘একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধের প্রকাশ্য ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন কিম। এ সময় তিনি বলেন, দেশের পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম ও অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

কিমের ভাষ্য, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে যারা দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি দিতে চায় না এবং নিরস্ত্রীকরণের কথা বলে, তাদের বক্তব্যে এই অবস্থানের পরিবর্তন হবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
  • বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
  • কিম জং উন বলেছেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানের প্রয়োজন বিবেচনায় নিয়ে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের দিকে মনোযোগ দিতে হবে।
  • সম্প্রতি পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন কিম।

২০২৩ সালে নিজেদের সংবিধানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া। কিম বলেন, এই মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখা হবে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই কিমের এমন বক্তব্য সামনে এল। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে অক্টোবরে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল।

দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া ওই স্থলমাইন পুঁতে রেখেছিল। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায়। তাদের দাবি, বিস্ফোরণের ঘটনা সাজানো হয়েছে।

এর কয়েক দিনের মাথায় জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর কিমের জোর দেওয়ায় কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

২৬ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম · আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধের প্রকাশ্য ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফটোকার্ড

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা
অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা
অস্বীকার করলেই যুদ্ধ: কিম জং উন

শিরোনাম