১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য
ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড তৈরি হচ্ছে

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাঁদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। শুধু তা-ই নয়, মজুত প্লুটোনিয়াম দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও রয়েছে দেশটির।

গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, পাঁচ বছর আগের হিসাবের তুলনায় ইসরাইলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। তবে দেশটি এখনো প্লুটোনিয়াম সংগ্রহ করছে। বর্তমানে তাদের কাছে সর্বোচ্চ ১ হাজার কেজি প্লুটোনিয়াম মজুত থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, প্রতিটি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হলে এই মজুত দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি বোমা তৈরি করা সম্ভব। তবে এই মজুত ব্যবহার করে অবিলম্বে অস্ত্রভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা ইসরাইলের নেই।

‘গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, পাঁচ বছর আগের হিসাবের তুলনায় ইসরাইলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন বলে জানিয়েছেন গবেষকেরা। দেশটি হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে কি না, সে বিষয়টিও স্পষ্ট নয়। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাঁদের ধারণা, ইসরাইলের অস্ত্রভাণ্ডারে মূলত এক ধাপের বুস্টেড ফিশন অস্ত্র রয়েছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড তৈরি হচ্ছে। তবে নতুন করে অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান অস্ত্রভাণ্ডারের ঘাটতি পূরণ করতেই এসব তৈরি করা হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা।
  • গত ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, পাঁচ বছর আগের হিসাবের তুলনায় ইসরাইলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত …
  • প্রতিবেদনের হিসাব অনুযায়ী, প্রতিটি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হলে এই মজুত দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি বোমা তৈরি করা সম্ভব।
  • ইসরাইলের পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন বলে জানিয়েছেন গবেষকেরা।

এদিকে ডিমোনা পারমাণবিক চুল্লিটি নকশা অনুযায়ী কার্যকর থাকার মেয়াদের শেষ পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালের স্যাটেলাইট ছবিতে সেখানে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় নির্মাণকাজের চিত্র দেখা যায়। ২০২৬ সালের ছবিতেও চুল্লিটির কাছাকাছি ব্যাসের একটি নতুন বৃত্তাকার স্থাপনা নির্মাণের চিত্র পাওয়া গেছে। তবে সেটি পারমাণবিক চুল্লি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিরও সদস্য নয়। কয়েক দশক ধরে ইসরাইলের অবস্থান, মধ্যপ্রাচ্যে তারাই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

তবে ২০২৩ সালের নভেম্বরে দেশটির কট্টর ডানপন্থি মন্ত্রী আমিচাই এলিয়াহু গাজায় পারমাণবিক বোমা ব্যবহারের আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দেন। এ ছাড়া ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের সময় মিসর ও সিরিয়ার আকস্মিক হামলার পর ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করেছিলেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

২৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম · আন্তর্জাতিক

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাঁদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। শুধু তা-ই নয়, মজুত প্লুটোনিয়াম দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও রয়েছে দেশটির।

ফটোকার্ড

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে
মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে
মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

শিরোনাম