১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা
ছবি : জি বাংলা নিউজ

লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়ার পর ৪১টি বার পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে স্বর্ণ নয়, রয়েছে লোহা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন সেতুর পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।

বুধবার রাতে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরেকজনের সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন।’

— জি বাংলা ডেস্ক

পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এ সময় একজন পালিয়ে যান। পরে বাকি দুজনের দেহ তল্লাশি করে মনিরুজ্জামানের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও স্কচটেপে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, সোনালি প্রলেপের নিচে রয়েছে লোহার বার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু।
  • মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন সেতুর পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
  • বুধবার রাতে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
  • পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরেকজনের সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন।

জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।

উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন প্রায় ৪ কেজি। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ ও ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

২৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম · সারাদেশ

লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়ার পর ৪১টি বার পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে স্বর্ণ নয়, রয়েছে লোহা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন।

ফটোকার্ড

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’
পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’
পরীক্ষায় মিলল লোহা

শিরোনাম