১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত
পোশাকশ্রমিকদের বেতন বেড়েছে দেশে

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন বাড়লেও আন্তর্জাতিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। পাকিস্তানেও মজুরি কিছুটা বেশি। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশের তুলনায় কম মজুরি দেওয়া হয়।

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার। অন্যদিকে, বাংলাদেশের নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন প্রায় ১৩৭ ডলার।

‘পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার।’

— জি বাংলা ডেস্ক

বাংলাদেশ: ১৭ হাজার টাকা নির্ধারণ

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গত ২৫ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এ সিদ্ধান্ত হয়। এর আগে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা প্রায় ৩৬ শতাংশ। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
  • চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি।
  • পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার।
  • বাংলাদেশ: ১৭ হাজার টাকা নির্ধারণ

চীন: মাসে ৩৩৭ ডলার

বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক দেশ চীনে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ৩৩৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪১ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ২০০ ডলার বেশি পান। তবে চীনে সারা দেশের জন্য একক ন্যূনতম মজুরি নেই। প্রদেশ ও শহরভেদে মজুরি নির্ধারণ করা হয়।

ভারত: মাসে ১৯২ ডলার

বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগী ভারতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৯২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮০৮ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় ভারতীয় শ্রমিকেরা মাসে প্রায় ৫৫ ডলার বেশি পান। তবে ভারতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য, কাজের ধরন ও শ্রমিকের দক্ষতা বিবেচনায় নেওয়া হয়।

পাকিস্তান: মাসে ১৪৫ ডলার

পাকিস্তানে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৪৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৯৮০ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮ ডলার বেশি পান। তবে দেশটির সব অঞ্চলের শ্রমিক একই হারে বেতন পান না।

শ্রীলঙ্কা: মাসে ৯০ ডলার

আলোচনায় থাকা দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে কম। দেশটিতে মাসিক মজুরি প্রায় ৯০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ১৬০ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় শ্রীলঙ্কার শ্রমিকেরা মাসে প্রায় ৪৭ ডলার কম পান।

ভিয়েতনাম: মাসে ১৭৫ ডলার

বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগী ভিয়েতনামে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৭৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১ হাজার ৭০০ টাকা। বাংলাদেশের তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৩৮ ডলার বেশি পান।

ভিয়েতনামে অঞ্চলভেদে চার স্তরে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর সরকারি কাঠামো অনুযায়ী, অঞ্চলভেদে মাসিক ন্যূনতম মজুরি ১৪০ থেকে প্রায় ২০২ ডলার।

ইন্দোনেশিয়া: মাসে ২২২ ডলার

ইন্দোনেশিয়ায় পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ২২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৫২৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮৫ ডলার বেশি পান।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত

২৬ নভেম্বর ২০২৬, ২:১৩ পিএম · জাতীয়

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন বাড়লেও আন্তর্জাতিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ফটোকার্ড

পোশাকশ্রমিকদের মজুরি কোন দেশে কত

পোশাকশ্রমিকদের মজুরি
কোন দেশে কত

পোশাকশ্রমিকদের মজুরি
কোন দেশে কত

শিরোনাম