১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার
ছবি : জি বাংলা নিউজ

১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন তাঁর মেয়ে শামিয়ানা। পরিচালক অতনু রায়ের সিনেমা ‘ফাতেমা’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শতাব্দীকন্যার।

শতাব্দী রায় ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা। মা-বাবার আদরের ‘জুমি’ এবার অভিনয় করতে যাচ্ছেন বড়পর্দায়। এ সিনেমায় আরও অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সিনেমায় ফাতেমা বেগমের নামভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানা অভিনয় করবে কিশোরী জুবেদার চরিত্রে। ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিবেচনা করা হয় ফাতেমা বেগমকে। তাঁর দ্বিতীয় কন্যা জুবেদা। প্রাপ্তবয়স্ক জুবেদার চরিত্রে অভিনয় করবেন আনন্দরূপা চক্রবর্তী। ফলে শামিয়ানাকে দেখা যাবে এমন একজনের শৈশবের চরিত্রে, যিনি পরবর্তী সময়ে ভারতীয় চলচ্চিত্রের শুরুর দিকের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হয়ে ওঠেন।

‘প্রযোজক অঞ্জনদা, পরিচালক এবং পুরো টিমকে আমার অভিনন্দন।” এ সিনেমায় শতাব্দীকন্যা শামিয়ানার অভিনয় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “শতাব্দীর মেয়ে জুবেদার চরিত্রে অভিনয় করছে জেনে আমি খুবই খুশি।’

— বিনোদন ডেস্ক

মেয়ের অভিনয়ে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত শতাব্দী রায়। তিনি বলেন, “শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই, শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে।”

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

তিনি আরও বলেন, “এ সিনেমা যাঁকে নিয়ে তৈরি, আমাদের দেশের প্রথম নারী পরিচালক, তাঁর কথা দুর্ভাগ্যজনকভাবে অনেক সিনেমাপ্রেমী মানুষও জানেন না। এ সিনেমার মাধ্যমে মানুষ তাঁর সম্পর্কে জানবেন।”

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়।
  • শতাব্দী রায় ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা।
  • সিনেমায় ফাতেমা বেগমের নামভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে।
  • মেয়ের অভিনয়ে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত শতাব্দী রায়।

শতাব্দী বলেন, “আমার আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর আমার মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে, এটি আমার কাছে আনন্দের। ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা। প্রযোজক অঞ্জনদা, পরিচালক এবং পুরো টিমকে আমার অভিনন্দন।”

এ সিনেমায় শতাব্দীকন্যা শামিয়ানার অভিনয় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “শতাব্দীর মেয়ে জুবেদার চরিত্রে অভিনয় করছে জেনে আমি খুবই খুশি। বেশ কয়েকটি সিনেমায় আমি শতাব্দীর সহ-অভিনেত্রী ছিলাম। আর ‘ওম শান্তি’ সিনেমায় সে আমাকে পরিচালনাও করেছে। ওর মেয়ের এই যাত্রা শুরু হচ্ছে জেনে ভালো লাগছে। আগামী বছর ‘ফাতেমা’ আমার কাছে অত্যন্ত বিশেষ একটি সিনেমা হতে চলেছে।”

পরিচালক অতনু রায় বলেন, কিশোরী জুবেদার চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজতে গিয়ে শামিয়ানার সঙ্গে কথা হয়। তাঁর বিশ্বাস জন্মায়, শামিয়ানাই এ চরিত্রের জন্য সঠিক পছন্দ। সিনেমাটির প্রতি তাঁর ভাবনার ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে শামিয়ানা বলেন, “আমি মায়ের অনেক সিনেমা দেখেছি। সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব ইচ্ছে। আমি বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাই। আশা করি, আমার প্রথম কাজ সবার ভালো লাগবে।”

উল্লেখ্য, ফাতেমা বেগমের কন্যা জুবেদা নির্বাক যুগেই একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’ (১৯৩১)-এর মাধ্যমে সারা দেশে খ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সবাক যুগের অন্যতম শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৩০ ও ১৯৪০-এর দশকের গোড়ার দিকে বেশ কয়েকটি সফল ঐতিহাসিক ও পৌরাণিক ছবিতে সুভদ্রা, উত্তরা ও দ্রৌপদীর মতো চরিত্রে অভিনয় করেন জুবেদা। কন্যার চলচ্চিত্রজীবন গড়ে তুলতে ফাতেমা বেগমের প্রচেষ্টাও ছবির কাহিনির গুরুত্বপূর্ণ অংশ।

অরোরা ফিল্ম করপোরেশনের পক্ষে অঞ্জন বসু প্রযোজিত ‘ফাতেমা’ ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। ফাতেমা বেগম পরিচালিত ঐতিহাসিক নির্বাক ছবি ‘বুলবুল-ই-পরিস্তান’ (১৯২৬)-এর শতবর্ষ উপলক্ষে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। পথিকৃৎ এই নির্মাতার জীবন ও সংগ্রাম, তাঁর পরিবার, স্বাধীন চলচ্চিত্র-প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় সংকল্প এবং ভারতীয় সিনেমার প্রাথমিক বিকাশে তাঁর অবদান ছবিতে তুলে ধরা হবে।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতচিত্রনায়িকা মিষ্টি জান্নাত রাজধানীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

২৭ নভেম্বর ২০২৬, ৩:২৫ পিএম · বিনোদন

১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন তাঁর মেয়ে শামিয়ানা। পরিচালক অতনু রায়ের সিনেমা ‘ফাতেমা’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শতাব্দীকন্যার।

ফটোকার্ড

বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

বড়পর্দায় আত্মপ্রকাশ
অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

বড়পর্দায় আত্মপ্রকাশ
অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার

শিরোনাম