১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন
ছবি : জি বাংলা নিউজ

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা হয়। কেসিংয়ের সঙ্গে সংযুক্ত বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে বাপেক্স।

বাপেক্স জানায়, আগুন বন্ধ হলেও কূপের কাজ এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে কূপটি আরও ১ হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকাজের সময় ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণে রাখতে মাড বা বিশেষ কাদার মিশ্রণ ব্যবহার করা হবে।

‘কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।’

— জি বাংলা ডেস্ক

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ১ হাজার ফুট পর্যন্ত খনন সফলভাবে সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে প্রয়োজনীয় মাড প্রয়োগ করা হবে। এরপর ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ তৈরি করা হবে। পরবর্তী সময়ে জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে পরিচালনা করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর থেকে টানা এক মাস ধরে আগুন জ্বলছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি …
  • শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা হয়।
  • বাপেক্স জানায়, আগুন বন্ধ হলেও কূপের কাজ এখনো শেষ হয়নি।
  • প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ১ হাজার ফুট পর্যন্ত খনন সফলভাবে সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে প্রয়োজনীয় মাড প্…

আগুন নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের বিশেষজ্ঞরা বিভিন্ন কারিগরি পদক্ষেপ নেন। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং এর সঙ্গে ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করা হয়। এতে কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন বন্ধ করা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ কূপটিতে গ্যাসের মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া নয়। খননকাজ, ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

২৭ নভেম্বর ২০২৬, ৩:২৭ পিএম · সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

ফটোকার্ড

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল
ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল
ইনানীর সেই গ্যাসের আগুন

শিরোনাম