১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন
ছবি : জি বাংলা নিউজ

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাদ্যচাহিদা পূরণে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের ব্যবস্থা করেছে দেশটি।

মেনুতে রয়েছে বাটার চিকেন, গরুর মাংসের নিহারি, খাসির কোরমা ও মসলা দিয়ে রান্না করা ছোলাসহ নানা পদ।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানি নভোচারীর খাদ্যাভ্যাস, ধর্মীয় বিধান ও সাংস্কৃতিক পছন্দ বিবেচনায় নিয়ে বিশেষ এই খাবারের তালিকা তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক দল। এতে পাকিস্তানি ধাঁচের সাত ধরনের নতুন মহাকাশ উপযোগী খাবারও রয়েছে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে গরুর মাংসের নিহারি, খাসির কোরমা, বাটার চিকেন ও কারি ছোলা।

‘চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানি নভোচারীর খাদ্যাভ্যাস, ধর্মীয় বিধান ও সাংস্কৃতিক পছন্দ বিবেচনায় নিয়ে বিশেষ এই খাবারের তালিকা তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক দল।’

— জি বাংলা ডেস্ক

খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল বিধিনিষেধ অনুসরণ করা হয়েছে। স্বাদ, পুষ্টিমান ও মহাকাশে খাওয়ার উপযোগিতা নিশ্চিত করতে গবেষকেরা একাধিকবার পরীক্ষা করেছেন এবং রেসিপিতে প্রয়োজনীয় পরিবর্তন এনেছেন।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক চেন জুনলি জানান, খাবার তৈরির সময় পাকিস্তানিদের হলুদ ও কারির মতো মসলার প্রতি বিশেষ পছন্দের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাদ্যচাহিদা পূরণে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের ব্যবস্থা করেছে দেশটি।
  • মেনুতে রয়েছে বাটার চিকেন, গরুর মাংসের নিহারি, খাসির কোরমা ও মসলা দিয়ে রান্না করা ছোলাসহ নানা পদ।
  • চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানি নভোচারীর খাদ্যাভ্যাস, ধর্মীয় বিধান ও সাংস্কৃতিক পছন্দ বিবেচনায় নিয়ে বিশেষ এই খাবারের তালিকা তৈরি করেছে চায়…
  • খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল বিধিনিষেধ অনুসরণ করা হয়েছে।

মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ক্ষেত্রে নভোচারীদের পুষ্টি ও খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিধান ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাবারের ব্যবস্থা করার মাধ্যমে পাকিস্তানি নভোচারীর মহাকাশযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চায় চীন।

সূত্র: সিজিটিএন

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন

২৭ নভেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম · আন্তর্জাতিক

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাদ্যচাহিদা পূরণে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের ব্যবস্থা করেছে দেশটি।

ফটোকার্ড

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে
১০০ হালাল খাবারের আয়োজন

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে
১০০ হালাল খাবারের আয়োজন

শিরোনাম