১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?
ছবি: ইউটিউব

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে। পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেও গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। গানটি মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানের নতুন বলিউডি সংস্করণ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়। শাহরুখ ও কারিনাকে আবার একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও অনেকেই গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাব খুঁজে পেয়েছেন।

‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।’

— বিনোদন ডেস্ক

গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও... গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই শাহরুখ-কারিনার পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন। একজন ভক্তের মতে, ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, আর এবার ‘ড্যাডি কুল’—এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়। তাঁদের একসঙ্গে দেখার মধ্যে রয়েছে আলাদা এক নস্টালজিয়া।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান।
  • শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’।
  • ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার।
  • গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও...

শাহরুখের পর্দায় উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। একজন মন্তব্য করেছেন, পর্দায় কারিনা থাকলেও চোখ আটকে যাচ্ছে শাহরুখের দিকেই। আবার কেউ কেউ মনে করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতার জনপ্রিয়তা ও পর্দার আকর্ষণ যেন আরও বেড়েছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

তবে গানটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুন কিছু নেই। একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। কেউ কেউ গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসা পেলেও তাঁর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রসিকতাও করেছেন কয়েকজন শ্রোতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতচিত্রনায়িকা মিষ্টি জান্নাত রাজধানীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

২৮ নভেম্বর ২০২৬, ৭:৫১ এএম · বিনোদন

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে। পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেও গানটি নিয়ে দর্শকদের।

ফটোকার্ড

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
কেমন হলো ‘ড্যাডি কুল’?

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
কেমন হলো ‘ড্যাডি কুল’?

শিরোনাম