রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর রমনা এলাকায় ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রমনা ফুটওভার ব্রিজের ওপর ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।
পরে তাঁরা বিষয়টি রমনা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‘আবুল বাশার জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রমনা ফুটওভার ব্রিজের ওপর ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।’
— জি বাংলা ডেস্ক
এসআই বাশার বলেন, লোকমুখে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্য এবং পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মূল বিষয়গুলি
- রাজধানীর রমনা এলাকায় ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো.
- পরে তাঁরা বিষয়টি রমনা থানা পুলিশকে জানান।
- এসআই বাশার বলেন, লোকমুখে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।