১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান জাতীয় ফুটবল দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। বর্তমানে তিনি সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও একসময় দাপটের সঙ্গে ক্রীড়াঙ্গনে বিচরণ করেছেন। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন তিনি।

জানা যায়, ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে তাঁর পুনর্মিলন হয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাঁর হাতে স্মারক জার্সিটি তুলে দেন। জার্সিটিতে হাফিজ উদ্দিনের সাবেক সতীর্থদের স্বাক্ষর রয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়। গতকাল ফেডারেশনটি তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।

‘পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।’

— জি বাংলা ডেস্ক

ফুটবলার হিসেবে স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হাফিজ উদ্দিন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকার মাঠে প্রথম ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্বও তাঁর।

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

ফুটবল ক্যারিয়ার শেষ করার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ উদ্দিন আহমদ। দেশের গণ্ডি পেরিয়ে তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে ফিফার পদকও পেয়েছেন হাফিজ উদ্দিন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান জাতীয় ফুটবল দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।
  • জানা যায়, ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন হাফিজ উদ্দিন আহমদ।
  • পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।
  • ফুটবলার হিসেবে স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হাফিজ উদ্দিন।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

২৮ নভেম্বর ২০২৬, ৮:০৯ এএম · জাতীয়

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান জাতীয় ফুটবল দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। বর্তমানে তিনি সংসদের স্পিকার ও রাজনীতিবিদ হলেও একসময় দাপটের সঙ্গে ক্রীড়াঙ্গনে বিচরণ করেছেন। নানা বৈষম্যের মধ্যেও পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন তিনি।

ফটোকার্ড

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি
উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি
উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শিরোনাম