১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’
হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে। এতে সংবেদনশীল সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং সরবরাহ ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স হামলার বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে বলা হয়, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তবে কারা এ হামলা চালিয়েছে, এর পরিধি কতটুকু এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

‘এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন ট্রেজারি বিভাগে সাইবার হামলা।’

— আন্তর্জাতিক ডেস্ক

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম এবং মিশন সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।’

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা একটি প্ল্যাটফর্মে একত্র করা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করা হয়। এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে।
  • সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স হামলার বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে।
  • প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে বলা হয়, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়।
  • রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্ত…

প্ল্যাটফর্মটির গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর একটি হলো ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য সংগ্রহ ও সমন্বয় করে।

এ ছাড়া ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের আরেকটি অ্যাপ্লিকেশন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশ্বের ২০০টিরও বেশি স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে।

২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC)। ওই বছর এ দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে এসএআইসি কোনো জবাব দেয়নি। আর লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট দুই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাঁদের একজন বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের বিষয়।’

ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন একজন সূত্র। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাইবার কমান্ড সাড়া দেয়নি।

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুই সূত্র এবং এ বিষয়ে অবগত আরও একজন জানান, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ‘ক্লাউড ওয়ান’-এ স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।

এদিকে, ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধনী বা আপডেট প্রয়োগ করতে পারছেন না।

পঞ্চম এক সূত্র জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিন অধিকারও প্রত্যাহার করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

এক সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করে। তিনি কন্ট্রোল প্লেনকে একটি ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এ ধরনের প্রবেশাধিকার কাজে লাগিয়ে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। তবে এই ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।

হামলাকারীরা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশের খবর সামনে এলো। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের কারণ। কারণ, এআই মডেলগুলো দ্রুত বড় পরিসরের নেটওয়ার্কে থাকা দুর্বলতা শনাক্ত করতে সক্ষম।

এদিকে, সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে মার্কিন সরকারকে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন ট্রেজারি বিভাগে সাইবার হামলা।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

২৮ নভেম্বর ২০২৬, ৮:৩০ এএম · আন্তর্জাতিক

হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে। এতে সংবেদনশীল সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং সরবরাহ ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

ফটোকার্ড

হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

হ্যাকারদের হামলার শিকার
মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

হ্যাকারদের হামলার শিকার
মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

শিরোনাম