মিস ইউনিভার্স/সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। পাশাপাশি, ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।
সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই আলোচনায় আসেন মাহি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়।
‘প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি।’
— বিনোদন ডেস্ক
তাঁর এই ব্যতিক্রমী সাজ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে প্রশংসা পায়। শেষ পর্যন্ত ওই পর্বে দর্শকদের ভোটেও সাফল্য পান তিনি।
আরও পড়ুন
‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ?
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সুখবর জানান মাহি। তাঁর ভাষায়, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।
মূল বিষয়গুলি
- মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি।
- সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ।
- প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই আলোচনায় আসেন মাহি।
- তাঁর এই ব্যতিক্রমী সাজ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে প্রশংসা পায়।
বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলে মনে করেন মাহি।
আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাঁকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।