১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
খেলাধুলা

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর তারকা ব্রনসন রিড মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।

ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কী ধরনের শারীরিক জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন ছিলেন ডব্লিউডব্লিউইর এক বিশাল ব্যক্তিত্ব। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

‘তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’ চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আহত হয়েছিলেন রিড।’

— স্পোর্টস ডেস্ক

চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আহত হয়েছিলেন রিড। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় তাঁর কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর ক্ষত তৈরি হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি সৌদি আরবেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও খেলাধুলা ১৫ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রিড দুই দফায় ডব্লিউডব্লিউইতে কাজ করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম দফায় প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর এক বছর বিরতি দিয়ে আবারও ডব্লিউডব্লিউইতে ফেরেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন এই কুস্তিগির।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর তারকা ব্রনসন রিড মারা গেছেন।
  • ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি।
  • বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন ছিলেন ডব্লিউডব্লিউইর এক বিশাল ব্যক্তিত্ব।
  • চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আহত হয়েছিলেন রিড।

গত কয়েক মাসে রিডই প্রথম কুস্তিগির নন, যিনি মারা গেলেন। এর আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কুস্তিগির বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা যান। তবে সে সময় তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন

খেলাধুলা থেকে আরও

বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলাসেঞ্চুরিয়নে আজ শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এ ছাড়া রাইজিং স্টারস এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ… ৬ দিন আগে মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসিএমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে… ৭ দিন আগে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন… ৮ দিন আগে এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসি-পরবর্তী সময়ে আকাশি-সাদারা আগের… ১১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

২৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম · খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর তারকা ব্রনসন রিড মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।

ফটোকার্ড

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৩৮ বছর বয়সে মারা গেলেন
ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৩৮ বছর বয়সে মারা গেলেন
ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

শিরোনাম