১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
লাইফস্টাইল

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’
ছবি : জি বাংলা নিউজ

একই ঘরে বা আড্ডায় পাশাপাশি বসে আছেন কয়েকজন। অথচ মশার কামড়ে একজন অতিষ্ঠ হলেও পাশের মানুষটি থাকছেন নির্বিঘ্নে। এ কারণে অনেকে মজা করে বলেন, ‘তোর রক্ত খুব মিষ্টি, তাই মশা তোকে বেশি ভালোবাসে!’ কিন্তু সত্যিই কি রক্ত মিষ্টি হওয়ার কারণে মশা কাউকে বেশি কামড়ায়?

বিজ্ঞান বলছে, বিষয়টি মোটেও তা নয়। বরং মশা কার প্রতি বেশি আকৃষ্ট হবে, তা নির্ভর করে মানুষের শরীরের কিছু জৈবিক ও রাসায়নিক সংকেতের ওপর।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মশা নির্বিচারে মানুষকে কামড়ায় না। শিকার বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষের রক্তের গ্রুপও ভূমিকা রাখতে পারে।

‘‘জার্নাল অব মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়।’

— জি বাংলা ডেস্ক

‘জার্নাল অব মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। ‘বি’ (B) গ্রুপের ক্ষেত্রে এই আকর্ষণের মাত্রা মাঝামাঝি। তবে শুধু রক্তের গ্রুপই নয়, মানুষের শরীর থেকে নিঃসৃত রাসায়নিক সংকেতও মশার আকর্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখে।

আরও পড়ুন শীতে একদিন গোসল না করলে ত্বকের জন্য উপকার নাকি ক্ষতি? শীতে একদিন গোসল না করলে ত্বকের জন্য উপকার নাকি ক্ষতি? লাইফস্টাইল ১ দিন আগে

গবেষকদের মতে, পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মানুষের ঘাম, লালা ও শরীরের অন্যান্য তরলের মাধ্যমে রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত বিশেষ অ্যান্টিজেন নিঃসৃত হয়। বিজ্ঞানের ভাষায় এ ধরনের ব্যক্তিদের বলা হয় ‘সিক্রেটর’। মশা বাতাসে ভেসে থাকা এসব রাসায়নিক সংকেত শনাক্ত করতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • একই ঘরে বা আড্ডায় পাশাপাশি বসে আছেন কয়েকজন।
  • বিজ্ঞান বলছে, বিষয়টি মোটেও তা নয়।
  • বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মশা নির্বিচারে মানুষকে কামড়ায় না।
  • ‘জার্নাল অব মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রত…

ফলে কোনো ‘সিক্রেটর’ ব্যক্তির রক্তের গ্রুপ ‘ও’ হলে তিনি মশার কাছে তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। অন্যদিকে, যাঁদের শরীর থেকে এ ধরনের সংকেত নিঃসৃত হয় না, তাঁদের বলা হয় ‘নন-সিক্রেটর’।

রক্তের গ্রুপ ছাড়াও মশার আকর্ষণের আরেকটি কারণ হলো মানুষের ত্বকের ব্যাকটেরিয়া বা ‘স্কিন মাইক্রোবায়োম’। ত্বকের ওপর থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে নানা ধরনের রাসায়নিক গন্ধ তৈরি হয়। নেদারল্যান্ডসের একটি গবেষণায় দেখা গেছে, যাঁদের ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বেশি, তাঁদের মশা তুলনামূলক কম কামড়ায়। আবার ত্বকে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার আধিক্য থাকলে সৃষ্ট গন্ধে মশা আকৃষ্ট হতে পারে। একই পরিবারের সদস্যদের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি ত্বকের ব্যাকটেরিয়ার গঠনের মিলও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া মানুষের দৈনন্দিন অভ্যাস, শারীরিক অবস্থা ও পোশাকের রংও মশার আকর্ষণের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, এক বোতল বিয়ার পান করলেও মশার কামড় খাওয়ার ঝুঁকি বাড়তে পারে। অ্যালকোহল পানের পর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় এবং ঘামের সঙ্গে ইথানল নির্গত হয়, যা মশাকে আকৃষ্ট করতে পারে।

একইভাবে, সাধারণ নারীদের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের প্রতি মশা প্রায় দ্বিগুণ বেশি আকৃষ্ট হয় বলে গবেষণায় উঠে এসেছে। গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা কিছুটা বেশি থাকা এবং নিঃশ্বাসের সঙ্গে তুলনামূলক বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়াকে এর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অবাক করার মতো বিষয় হলো, মানুষের পোশাকের রংও মশার শিকার নির্বাচনে ভূমিকা রাখতে পারে। কাছাকাছি চলে আসার পর মশা দৃষ্টিশক্তি ব্যবহার করে শিকার শনাক্ত করে।

লাইফস্টাইল থেকে আরও

পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়ম পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়মপরিবারের সদস্যদের মধ্যে জমি বা স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিক্রির পরিবর্তে দান বা হেবা দলিলের প্রচলন রয়েছে। বিশেষ করে বাবা-মায়ের… ৪ দিন আগে শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়েশীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুরু হয় সর্দি-কাশি ও গলাব্যথা। যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ভোগান্তি আরও বেশি। শুকনো কাশি… ৬ দিন আগে দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায় দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চড়ার নির্মল আনন্দই আলাদা। বেড়াতে গিয়ে বা কোনো পার্কে বড়দের উপযোগী দোলনা দেখলে ছোটদের পাশাপাশি বড়রাও যে লোভ… ১০ দিন আগে সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায় সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়মাত্র সাত দিনে কি ওজন কমানো সম্ভব? শুনতে অসম্ভব মনে হলেও, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এক সপ্তাহে শরীরের অতিরিক্ত পানি জমা ও ফোলাভাব… ১১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

২৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম · লাইফস্টাইল

একই ঘরে বা আড্ডায় পাশাপাশি বসে আছেন কয়েকজন। অথচ মশার কামড়ে একজন অতিষ্ঠ হলেও পাশের মানুষটি থাকছেন নির্বিঘ্নে। এ কারণে অনেকে মজা করে বলেন, ‘তোর রক্ত খুব মিষ্টি, তাই মশা তোকে বেশি ভালোবাসে!’ কিন্তু সত্যিই কি রক্ত মিষ্টি হওয়ার কারণে মশা কাউকে বেশি কামড়ায়?

ফটোকার্ড

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার
‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার
‘প্রিয় শিকার’

শিরোনাম