১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত
ছবি : জি বাংলা নিউজ

চীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতায় পাকিস্তান চীনের সহায়তা পেলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও দেশটি সহযোগিতা পেতে পারে বলে মনে করেন তিনি।

‘বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতায় পাকিস্তান চীনের সহায়তা পেলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।’

— আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রতিরক্ষা প্রধানের আশঙ্কা, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান প্রযুক্তি এবং অবস্থান নির্ণয়, নৌচলাচল ও সময় নির্ধারণব্যবস্থায় পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হতে পারে। এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেলে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

তিনি বলেন, গোয়েন্দা নজরদারি এবং অবস্থান নির্ণয়সংক্রান্ত যেসব উন্নত প্রযুক্তি চীনের হাতে রয়েছে, সেগুলো পাকিস্তানও কাজে লাগাতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ পরিস্থিতিতে নিজেদের নজরদারি ও মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে ভারতকে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি।
  • শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
  • জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা ক্রমেই বাড়ছে।
  • ভারতের প্রতিরক্ষা প্রধানের আশঙ্কা, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান প্রযুক্তি এবং অবস্থান নির্ণয়, নৌচলাচল ও সময় নির্ধারণব্যবস্থায় পাকিস্তান…

এ জন্য ভারতের মহাকাশভিত্তিক নজরদারি কর্মসূচির তৃতীয় পর্যায় বা ‘স্পেস বেইজড সার্ভেইল্যান্স ফেজ-৩’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন জেনারেল সুব্রামানি। তাঁর মতে, দেশটির সামরিক মহাকাশ অবকাঠামো উন্নয়নে এটি বড় পদক্ষেপ হতে পারে।

এই কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে ভারত। ২০২৪ সালের অক্টোবরে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদর দপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়নের কথা রয়েছে।

প্রায় ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি উপগ্রহ নির্মাণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনায় চীনের মহাকাশ সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। তাঁর বক্তব্য, বেইজিং এমন উন্নত প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে উপগ্রহের কার্যক্রমে বাধা সৃষ্টি করা কিংবা সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

চীনের কাছে উপগ্রহবিধ্বংসী ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে বলে ধারণা করা হয়। এসব প্রযুক্তি উপগ্রহ যোগাযোগ ও নৌচলাচলসংক্রান্ত নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে সক্ষম।

জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। স্থল, নৌ ও আকাশপথের পাশাপাশি মহাকাশেও আধিপত্য প্রতিষ্ঠা এখন সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় ভারতকে মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৫ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসীফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম · আন্তর্জাতিক

চীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতায় পাকিস্তান চীনের সহায়তা পেলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা।

ফটোকার্ড

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায়
নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায়
নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

শিরোনাম