১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

আ.লীগ নেতাকমীদের উদ্দেশে নুর/নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না
ছবি : জি বাংলা নিউজ

পটুয়াখালীর দশমিনা, গলাচিপাসহ জেলাজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না।’ রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ কিংবা স্কুল-কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে রাজনৈতিক দল ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।’

— জি বাংলা ডেস্ক

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে গণঅভ্যুত্থান ও আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালিয়েছে, তারা আইনগতভাবে নিষিদ্ধ। তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। এরপরও কেউ যদি রাতের আঁধারে রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ ঘটায় কিংবা স্কুল-কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ লিখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

এ ধরনের দুর্বৃত্তায়নমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দমন ও প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রশাসনকে শক্ত ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পটুয়াখালীর দশমিনা, গলাচিপাসহ জেলাজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস…
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তিতে আছেন, শান্তিতে থাকেন।
  • শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস…
  • প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে গণঅভ্যুত্থান ও আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালিয়েছে, তারা আইনগতভাবে নিষিদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম ইমরান শাহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ বিনোদনের জন্য ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে হবে। ইতোমধ্যে উপজেলার চারটি খেলার মাঠ সংস্কার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দশমিনায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়াও চলছে।

আয়োজকরা জানান, দীর্ঘ বিরতির পর নতুনভাবে উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের মাধ্যমে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বহরমপুর ইউনিয়নকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আলীপুর ইউনিয়ন।

এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলীপুর ও রণগোপালদী ইউনিয়নের চারটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম · সারাদেশ

পটুয়াখালীর দশমিনা, গলাচিপাসহ জেলাজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

ফটোকার্ড

নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন না

'নড়াচড়া করলে ডানে-বামে
যাওয়ার সুযোগ পাবেন না'

'নড়াচড়া করলে ডানে-বামে
যাওয়ার সুযোগ পাবেন না'

শিরোনাম