১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়

মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন করার পর বিশেষ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে মিমি ও সিদ্ধার্থ দত্তের।

সিদ্ধার্থর আগের বিয়ে ও ভাইরাল ভিডিও

সূত্রের দাবি, এটি সিদ্ধার্থ দত্তের দ্বিতীয় বিয়ে হলেও মিমি চক্রবর্তীর প্রথম বিয়ে। জানা গেছে, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি প্রথমবার বিয়ে করেন সিদ্ধার্থ। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ঘনিষ্ঠ বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ। তবে সেই সম্পর্ক টেকেনি।

‘বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন করার পর বিশেষ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।’

— বিনোদন ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বাঙালি রীতিতে তাঁদের বিয়ের মুহূর্তের পাশাপাশি সমুদ্রতীরে প্রেম নিবেদন থেকে গাঁটছড়া বাঁধার নানা দৃশ্য দেখা গেছে ভিডিওতে।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

ভিডিওতে আঁখিকে বলতে শোনা যায়, বিয়ের সংজ্ঞা তিনি ঠিক জানেন না। তবে কাছের বন্ধুর সঙ্গে আরও বেশি সময় কাটানোর স্বপ্ন এবং প্রিয়জনদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নেওয়াই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আঁখি একটি বুটিক পরিচালনা করেন এবং ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।
  • সিদ্ধার্থর আগের বিয়ে ও ভাইরাল ভিডিও
  • সূত্রের দাবি, এটি সিদ্ধার্থ দত্তের দ্বিতীয় বিয়ে হলেও মিমি চক্রবর্তীর প্রথম বিয়ে।
  • সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

কীভাবে পরিচয় ও বিয়ের সময়সূচি

সূত্রের বরাতে জানা গেছে, সিদ্ধার্থর বোনের বান্ধবী মিমি। সেই সূত্রেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা। কালিম্পংয়ে আগামী ৩ ডিসেম্বর থেকে তাঁদের প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের পর ১১ ডিসেম্বর কলকাতায় সহকর্মী ও বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা।

সিদ্ধার্থর পারিবারিক পরিচয়

মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেবর বলে জানা গেছে। নিজের ব্যক্তিগত জীবন এত দিন আড়ালেই রেখেছিলেন মিমি। তবে বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন তাঁরা।

বিনোদন থেকে আরও

সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতচিত্রনায়িকা মিষ্টি জান্নাত রাজধানীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়

২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম · বিনোদন

বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিয়ের প্রথম পর্ব সম্পন্ন করার পর বিশেষ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে মিমি।

ফটোকার্ড

মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়

মিমির প্রথম বিয়ে হলেও
স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়

মিমির প্রথম বিয়ে হলেও
স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়

শিরোনাম