১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
রাজনীতি

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
ছবি : জি বাংলা নিউজ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

‘একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’ জামায়াত আমির আরও বলেন, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’ অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবা…’

— জি বাংলা ডেস্ক

শফিকুর রহমান বলেন, ‘বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’

আরও পড়ুন পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী রাজনীতি ৯ ঘণ্টা আগে

জামায়াত আমির আরও বলেন, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা.
  • তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে।
  • শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।
  • শফিকুর রহমান বলেন, ‘বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না।

অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

এ সময় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতকে পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।

রাজনীতি থেকে আরও

প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরে নিজের অর্জন ও ভূমিকা নিয়ে যা বললেন তারেক রহমানপ্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে ব্যক্তিগত কোনো পদোন্নতি, পদায়ন বা ক্ষমতায়নের বিষয় ছিল না বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব… ২ দিন আগে মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিসআগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)… ৩ দিন আগে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমিরশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।… ৪ দিন আগে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদেরগ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম · রাজনীতি

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফটোকার্ড

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

'জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায়
বাস্তবায়ন করতে হবে'

'জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায়
বাস্তবায়ন করতে হবে'

শিরোনাম