রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি
স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই ফেনীর দাগনভূঞা থানা ছাড়তে হলো প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা না ছাড়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।
তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
‘এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
— জি বাংলা ডেস্ক
দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার বিকেলে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।
মূল বিষয়গুলি
- স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই ফেনীর দাগনভূঞা থানা ছাড়তে হলো প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে।
- শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু.
- তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
- দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কের অভিযোগ রয়েছে। গত ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি।
এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।