১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন/‘শাপলা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

‘শাপলা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তাঁকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) নেতৃত্বে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে লাখ লাখ তৌহিদি জনতা সমবেত হয়েছিলেন। কিন্তু সেদিন রাতে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র আলেম-ওলামা ও নবীপ্রেমী মানুষের ওপর হামলা চালানো হয়। এতে বহু দ্বীনি ভাই শহীদ হন এবং অনেকে আহত ও নির্যাতনের শিকার হন।

‘তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তা…’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা জাতীয় ২ ঘণ্টা আগে

রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর আদর্শ, সুন্নাহ ও সুমহান চরিত্র অনুসরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কা…
  • শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  • ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তাঁকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম …
  • তিনি বলেন, ‘আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্র…

আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও দ্বীনি মূল্যবোধের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতি বছর এক-চতুর্থাংশ হারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা বক্তব্য দেন।

জাতীয় থেকে আরও

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির… ১১ ঘণ্টা আগে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘শাপলা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

২৯ নভেম্বর ২০২৬, ৭:৫৭ এএম · জাতীয়

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ফটোকার্ড

‘শাপলা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

‘শাপলা গণহত্যার ন্যায়বিচার
নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

‘শাপলা গণহত্যার ন্যায়বিচার
নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

শিরোনাম