হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির কোমায়াগুয়া বিভাগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্য আমেরিকায় ঘটে যাওয়া ধারাবাহিক প্রাণঘাতী বাস দুর্ঘটনার সর্বশেষ ঘটনা এটি।
হন্ডুরাসের দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী সড়কের বাইরে ছিটকে পড়েন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত এক উদ্ধারকর্মী।
‘জানা গেছে, ‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিবহন সংস্থার বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লা এস্পেরানজা শহরের উদ্দেশে যাচ্ছিল।’
— আন্তর্জাতিক ডেস্ক
জানা গেছে, ‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিবহন সংস্থার বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লা এস্পেরানজা শহরের উদ্দেশে যাচ্ছিল।
আরও পড়ুন
ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের
পথে কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে বাসটির সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
মূল বিষয়গুলি
- মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস।
- শনিবার (২৮ নভেম্বর) দেশটির কোমায়াগুয়া বিভাগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।
- হন্ডুরাসের দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।
- জানা গেছে, ‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিবহন সংস্থার বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লা এস্পেরানজা শহরের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ২৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।