যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন/বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী হয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের সাত প্রার্থীর কেউই জয়ী হতে পারেননি।
নির্বাচনে ৪৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের ইসমত হাসান পেয়েছেন ১৩১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু। এ পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ পেয়েছেন ১১৮ ভোট এবং জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট।
‘সহসভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মাহবুব ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।’
— জি বাংলা ডেস্ক
সহসভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মাহবুব ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে জামায়াত সমর্থিত গাজী মুহা. মাহফুজুর রহমান পেয়েছেন ১৬১ ভোট, মনজুর কাদের আশিক ১৪৮ ভোট এবং বিএনপি সমর্থিত এস এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ২০৭ ভোট।
আরও পড়ুন
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
যুগ্ম সম্পাদক পদে বিএনপি সমর্থিত তাহামিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার কনা পেয়েছেন ১৪৮ ভোট। এ ছাড়া ওজিহুর রহমান ১৩৪ এবং রিনা আখতার মিলি ৫৭ ভোট পেয়েছেন।
মূল বিষয়গুলি
- যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
- নির্বাচনে ৪৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
- সাধারণ সম্পাদক পদে ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু।
- সহসভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মাহবুব ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহকারী সম্পাদক পদে দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা সুমন ৩২২ এবং সিরাজুল ইসলাম সাগর ২৯৪ ভোট পেয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুস্তাকিম মোস্তফা খান। তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।
সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের শামস ইমরান ৩৯২ এবং সুদিপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে জামায়াত সমর্থিত উবায়ের হোসেন ২০১ এবং জাকির হোসেন ১৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।
এর আগে শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সমিতির ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ছিল। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মহাসিন আলী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।