১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
খেলাধুলা

আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও

আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও
ছবি : জি বাংলা নিউজ

আলাভেসের কাছে ২-১ গোলে হেরে ঘরের মাঠে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রেফারি সোটো গ্রাদোর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ হোসে মরিনিও। তবে হারের দায় অন্য কারও ওপর চাপাননি তিনি। বরং দলের পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করেছেন এই পর্তুগিজ কোচ।

ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন মরিনিও। বিশেষ করে ফাউল ও সময় নষ্টের ঘটনায় রেফারির নমনীয় আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, বেঞ্চ থেকে মাঠে বল ছুড়ে দেওয়ার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানোর নিয়ম থাকলেও রেফারি দুবার তা উপেক্ষা করেছেন।

রেফারির আগের কয়েকটি সিদ্ধান্তের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মরিনিও। তাঁর দাবি, একই রেফারি এর আগে কিলিয়ান এমবাপেকে, পরে ভিনিসিয়ুস জুনিয়রকে এবং এবার জুড বেলিংহামকে লাল কার্ড দেখিয়েছেন। রসিকতা করে তিনি বলেন, আগামী মৌসুমে হয়তো থিবো কোর্তোয়াও তাঁর শিকার হতে পারেন। রেফারি নিজেকে ক্ষমতাবান ও ‘দানব’ হিসেবে তুলে ধরতে পছন্দ করেন বলেও মন্তব্য করেন তিনি।

‘ভিনিসিয়ুসকে মাঠে রাখার ব্যাখ্যায় মরিনিও জানান, গুলের ও বার্নার্দো সিলভার খেলার ধরন কাছাকাছি হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তুলে নিতে চাননি।’

— স্পোর্টস ডেস্ক

বেলিংহামের লাল কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনিও। তাঁর মতে, বেলিংহামকে ফাউল করা হয়েছিল এবং সেটি পেনাল্টি হওয়ার কথা ছিল। তবে দলের হারের জন্য রেফারিকে দায়ী করতে রাজি নন তিনি।

আরও পড়ুন বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস খেলাধুলা ১৫ ঘণ্টা আগে

আলাভেসের বিপক্ষে দলের কৌশল নিয়েও কথা বলেছেন মরিনিও। প্রতিপক্ষ বলের দখলে না থেকেও দ্রুত আক্রমণে ওঠায় রিয়ালের জন্য জায়গা তৈরি করা কঠিন হয়ে পড়ে। আক্রমণে বাড়তি শক্তি যোগ করতে আরদা গুলেরকে তুলে এসপিকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভিনিসিয়ুসকে মাঠে রাখার ব্যাখ্যায় মরিনিও জানান, গুলের ও বার্নার্দো সিলভার খেলার ধরন কাছাকাছি হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তুলে নিতে চাননি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আলাভেসের কাছে ২-১ গোলে হেরে ঘরের মাঠে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ।
  • ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন মরিনিও।
  • রেফারির আগের কয়েকটি সিদ্ধান্তের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মরিনিও।
  • বেলিংহামের লাল কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনিও।

দলের খেলোয়াড়দের মধ্যে পর্যাপ্ত উদ্যম ও শক্তির অভাবও দেখেছেন মরিনিও। তবে একসঙ্গে অনেক পরিবর্তন আনলে দলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় বেশি বদলি নামাননি তিনি। ম্যাচটি কয়েকবার দেখে দলের ভুলগুলো বিশ্লেষণ করতে চান এই কোচ।

সবশেষে হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন মরিনিও। তাঁর ভাষায়, ‘রিয়ালকে ডুবিয়েছি আমিই।’ ভিনিসিয়ুসকে নিয়ে সমর্থকদের অসন্তোষের প্রসঙ্গেও আলাদা করে কিছু বলতে চাননি তিনি। বরং দলের অন্য খেলোয়াড়দের মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও প্রত্যাশামতো খেলতে পারেননি বলে মন্তব্য করেছেন।

খেলাধুলা থেকে আরও

বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলাসেঞ্চুরিয়নে আজ শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এ ছাড়া রাইজিং স্টারস এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ… ৬ দিন আগে মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসি মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিল কলম্বাস, প্লে-অফে চাপে মেসিএমএলএস কাপ ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। শনিবার প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নিজেদের মাঠে… ৭ দিন আগে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন… ৮ দিন আগে এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসি-পরবর্তী সময়ে আকাশি-সাদারা আগের… ১১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও

২৯ নভেম্বর ২০২৬, ৮:৪৮ এএম · খেলাধুলা

আলাভেসের কাছে ২-১ গোলে হেরে ঘরের মাঠে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রেফারি সোটো গ্রাদোর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ হোসে মরিনিও। তবে হারের দায় অন্য কারও ওপর চাপাননি তিনি। বরং দলের পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করেছেন এই পর্তুগিজ কোচ।

ফটোকার্ড

আমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিও

আমিই রিয়ালকে ডুবিয়েছি
মরিনিও

আমিই রিয়ালকে ডুবিয়েছি
মরিনিও

শিরোনাম