১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪
ছবি : জি বাংলা নিউজ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ভবনের নিচতলায় থাকা একটি ই-রিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৯ নভেম্বর) ভোরে পূর্ব দিল্লির শাহদরা জেলার বিশ্বাস নগরের ১১ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও দিল্লি ফায়ার সার্ভিসের সদস্যরা।

দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক পানিবাহী গাড়ি ও কুইক রেসপন্স ভেহিকল মোতায়েন করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভবনের ভেতরে উদ্ধার অভিযান চালিয়ে ছয়জনকে বের করে আনা হয়। তাঁদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

‘একই বছরের মে মাসে বিশ্বাস নগর এলাকাতেও ই-রিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে।’

— আন্তর্জাতিক ডেস্ক

শাহদরা জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ভবন থেকে ছয়জনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় থাকা একটি ই-রিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ভবনের প্রথম তলায় ঘুমিয়ে থাকা বাসিন্দারাই আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
  • রোববার (২৯ নভেম্বর) ভোরে পূর্ব দিল্লির শাহদরা জেলার বিশ্বাস নগরের ১১ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।
  • দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক পানিবাহী গাড়ি ও কুইক রেসপন্স ভেহিকল মোতায়েন করে।
  • শাহদরা জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, ভোররাতে অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় আগুন ছড়িয়ে পড়ার পর তাঁরা দ্রুত বের হতে পারেননি। এ কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বৈদ্যুতিক ত্রুটি, শর্টসার্কিট নাকি ই-রিকশার ব্যাটারির সমস্যায় আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবনের বৈদ্যুতিক সংযোগ, ই-রিকশার চার্জিং ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে দিল্লির শাহদরা এলাকার রামনগরে ই-রিকশা চার্জিং স্থাপনায় আগুন লেগে দুই তরুণের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন আরও চারজন। একই বছরের মে মাসে বিশ্বাস নগর এলাকাতেও ই-রিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে।

আন্তর্জাতিক থেকে আরও

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৫ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসীফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪

২৯ নভেম্বর ২০২৬, ৮:৫৫ এএম · আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ভবনের নিচতলায় থাকা একটি ই-রিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ।

ফটোকার্ড

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪

দিল্লিতে আবাসিক ভবনে আগুন
নারী-শিশুসহ নিহত ৪

দিল্লিতে আবাসিক ভবনে আগুন
নারী-শিশুসহ নিহত ৪

শিরোনাম