প্রতিবন্ধী তুর্যের মৃত্যু/প্যারোল নিয়ে ডিসির সঙ্গে কী কথা হলো রাশেদের
যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শিশুটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
‘শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর তাঁর প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তাঁর জামিনে মুক্তির দাবিতে সরব হয়েছিলেন বলে উল্লেখ করেন রাশেদ।’
— জি বাংলা ডেস্ক
শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর তাঁর প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তাঁর জামিনে মুক্তির দাবিতে সরব হয়েছিলেন বলে উল্লেখ করেন রাশেদ।
আরও পড়ুন
‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য’
তিনি লেখেন, আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর আলোচনায় থাকেনি। তবে তুর্যের মৃত্যুর পর আবারও সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত।
মূল বিষয়গুলি
- যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
- রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন রাশেদ খান।
- পোস্টে তিনি লেখেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।
- শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর তাঁর প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তাঁর জামিনে মুক্তির দাবিতে সরব হয়েছি…
তুর্যের মৃত্যুর পর তাঁর মাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন বলে জানান রাশেদ। এ বিষয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।
ডিসির সঙ্গে আলোচনার প্রসঙ্গে রাশেদ লেখেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কাছে কোনো আবেদন বা ফোনকল আসেনি বলে তাঁকে জানিয়েছেন ডিসি। এমনকি তাঁর স্বামী বা পরিবারের অন্য কেউ মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদনও করেননি।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কারাফটকে মরদেহ নেওয়ার পরও সিনিয়র জেলার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেননি। তবে সিনিয়র জেলার আইনগতভাবে কোনো বন্দিকে তাঁর পরিবারের সদস্যের মরদেহ দেখানোর ব্যবস্থা করতে পারেন বলে উল্লেখ করেন রাশেদ।
পোস্টে রাশেদ আরও দাবি করেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সবার নজরে আসে।
তাঁর ভাষ্য, তুর্যের পরিবার যদি শারমিন সুলতানার প্যারোলে মুক্তির আবেদন করত এবং সেই আবেদন প্রত্যাখ্যান করা হতো, তাহলে এ বিষয়ে সরকারকে দায়ী করার সুযোগ থাকত।
সরকারের মানবাধিকার অবস্থানের কথা তুলে ধরে রাশেদ লেখেন, গোপালগঞ্জের মতো জায়গায়ও সরকার দমন-পীড়নের পথ অনুসরণ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে একজন মাকে সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি দেওয়া হবে না, তা কোনোভাবেই হতে পারে না। তাঁর মতে, সরকার মানবাধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, তুর্যের পরিবার যদি শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করে আবেদন করত, তাহলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হতো না।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।