বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রেজাউল হক রতন। তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন।
‘রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
— জি বাংলা ডেস্ক
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা
আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর বাবা এ মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রেজাউল হক রতনও বর্তমানে মসজিদটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মূল বিষয়গুলি
- রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
- গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রেজাউল হক রতন।
- তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী।
- আজ বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তাঁর পৈতৃক কবরস্থানে দাফন করা হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।