ছেলে-মেয়ে উভয়ের বিয়ের বয়স ১৮ বছর করার প্রস্তাব
বিয়ের ক্ষেত্রে নারী ও পুরুষের ন্যূনতম বয়সের পার্থক্যকে বৈষম্যমূলক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে আইন কমিশন। বর্তমানে দেশে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। এ বৈষম্য দূর করতে ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে কমিশন।
এ লক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি আইনে ব্যবহৃত ‘অপ্রাপ্তবয়স্ক’ শব্দের পরিবর্তে ‘শিশু’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়েছে।
‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭: অসামঞ্জস্যতা, সামাজিক প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরেছে আইন কমিশন। বিদ্যমান আইনের অসংগতি, মাঠপর্যায়ের পরিসংখ্যান, বিচারিক এখতিয়ারের অস্পষ্টতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিশ্লেষণ করে আইনটি সংস্কারের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
‘কমিশনের প্রস্তাব অনুযায়ী, শিশুর সম্মতিতে গর্ভাবস্থা, অভিভাবকের অনুপস্থিতি কিংবা শিশু আইন, ২০১৩-এর ৮৯ ধারা অনুযায়ী সুবিধাবঞ্চিত অবস্থা, জীবনের ঝুঁকি, পাচার বা সহিংসতার আশঙ্কা, যথাযথ সুরক্ষার অভাব এবং শিশুর শারীরিক ও মানসিক পরিপক্বতাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে বি…’
— জি বাংলা ডেস্ক
আইন ও বিধিমালায় বেশ কিছু সুনির্দিষ্ট পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আইনের ২(১) ধারায় ‘শিশু’র সংজ্ঞা যুক্ত করে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা।
আরও পড়ুন
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা
বিয়ের অনুমতি ও নিষেধাজ্ঞার বিষয়ে উপযুক্ত আদালত হিসেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিকল্প হিসেবে শিশু আইন, ২০১৩-এর ১৬ ধারা সংশোধন করে শিশু আদালতকে এ দায়িত্ব দেওয়ার কথাও বলেছে কমিশন।
মূল বিষয়গুলি
- বিয়ের ক্ষেত্রে নারী ও পুরুষের ন্যূনতম বয়সের পার্থক্যকে বৈষম্যমূলক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে আইন কমিশন।
- এ লক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
- ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭: অসামঞ্জস্যতা, সামাজিক প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরেছে আইন কমিশন।
- আইন ও বিধিমালায় বেশ কিছু সুনির্দিষ্ট পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কমিশন।
এ ছাড়া আদালতের অনুমতি সাপেক্ষে বাল্যবিবাহসংক্রান্ত অপরাধ আপসযোগ্য করার সুপারিশ করা হয়েছে। অপরাধ সংঘটনের দুই বছরের মধ্যে অথবা ভুক্তভোগীর প্রাপ্তবয়স্ক হওয়ার দুই বছরের মধ্যে অভিযোগ দায়েরের সময়সীমা নির্ধারণের প্রস্তাবও রয়েছে। এ ক্ষেত্রে যে সময়সীমাটি পরে শেষ হবে, সেটি কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বিশেষ পরিস্থিতিতে বিয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, শিশুর সম্মতিতে গর্ভাবস্থা, অভিভাবকের অনুপস্থিতি কিংবা শিশু আইন, ২০১৩-এর ৮৯ ধারা অনুযায়ী সুবিধাবঞ্চিত অবস্থা, জীবনের ঝুঁকি, পাচার বা সহিংসতার আশঙ্কা, যথাযথ সুরক্ষার অভাব এবং শিশুর শারীরিক ও মানসিক পরিপক্বতাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তবে দারিদ্র্য, শিক্ষার সুযোগ বা শিক্ষাগ্রহণে অপারগতা, প্রাক্বৈবাহিক সম্পর্কের আশঙ্কা এবং পারিবারিক সম্মানহানির আশঙ্কাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে গ্রহণ না করার সুপারিশ করেছে কমিশন।
শিশুর সম্মতি গ্রহণের ক্ষেত্রেও বিশেষ সুরক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অভিভাবক বা প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই বিচারকের সামনে শিশুর স্বাধীন সম্মতি নেওয়ার বিধান রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ ও যাচাই কমিটির দায়িত্বে অবহেলাকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করার সুপারিশ করেছে আইন কমিশন। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।