জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ
গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার প্যারিসে দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদ শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
‘ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার প্যারিসে দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড.’
— জি বাংলা ডেস্ক
এ সময় খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন, গণনৃশংসতার সঙ্গে জড়িত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ।
আরও পড়ুন
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা
এই উদ্যোগের উদ্দেশ্য হলো, জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার সময় নিরাপত্তা পরিষদ যাতে অচল হয়ে না পড়ে, সে জন্য বড় ধরনের নৃশংসতার ঘটনায় স্বেচ্ছায় ভেটো প্রয়োগে সংযম বজায় রাখা।
মূল বিষয়গুলি
- গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে ব…
- ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার প্যারিসে দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীক…
- বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদ শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান প্রচেষ্ট…
- এ সময় খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন, গণনৃশংসতার সঙ্গে জড়িত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-…
উদ্যোগটি এগিয়ে নেওয়া এবং এর পক্ষে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরিতে জাতিসংঘের সাধারণ পরিষদে নিজেদের প্রচেষ্টা কীভাবে সমন্বিত করা যায়, তা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আলোচনায় আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহি নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদারের বিষয়ে দুই দেশের অভিন্ন আগ্রহের প্রতিফলন ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় ও টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছে বাংলাদেশ ও ফ্রান্স।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।