‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, কিন্তু/‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ?
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ‘দিলরুবা দিলনশি’ গানটি। এই গান দিয়ে অন্তর্জাল মাতানো ২৭ বছর বয়সী তরুণ শিল্পী রিতো রিবা। একসময় ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর সেরা ১৫-তে যাওয়ার আগেই বাদ পড়েছিলেন তিনি। তবে সেই ব্যর্থতা পেছনে ফেলে নিজের প্রতিভায় সংগীতজগতে অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।
‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে নিজের লেখা ও সুর করা ‘হীর রাঞ্ঝা’ গানটি পরিবেশন করেন রিতো। ‘যো ত্যানু ধুপ লাগেয়া ভে’ গানটির পরিবেশনার ক্লিপ সে সময় ভাইরাল হয়েছিল। গানটির পাশাপাশি বিচারক নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়ার প্রশংসাও নজর কেড়েছিল।
তবে ‘ইন্ডিয়ান আইডল’-এ বেশিদূর যেতে পারেননি রিতো। সেরা ১৫-তে যাওয়ার আগেই বাদ পড়েন তিনি। কিন্তু এই ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি। ‘দিলরুবা দিলনশি’ গানটি এখন বিভিন্ন রিল, স্টোরি ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ব্যবহার করছেন শ্রোতারা। এক মাসেই ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৬৫ মিলিয়ন। স্পটিফাইয়ে গানটির স্ট্রিমিং হয়েছে আড়াই কোটির বেশি। ইনস্টাগ্রামে এই গান ব্যবহার করে তৈরি হয়েছে ৩০ লাখেরও বেশি রিল।
‘২৭ বছর বয়সী রিতো রিবা দেখিয়েছেন, কোনো প্ল্যাটফর্ম হয়তো সম্ভাবনার পথ তৈরি করে দিতে পারে; কিন্তু প্রতিভা, আত্মবিশ্বাস ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে হয়।’
— বিনোদন ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতোর। ছোটবেলায় মায়ের মুখে লোকগান শুনে সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। ২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে বিভিন্ন গানের কাভার প্রকাশ শুরু করেন। একপর্যায়ে নিজেই গান লেখা ও সুর করার দিকে মনোযোগী হন।
আরও পড়ুন
মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনের পর বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পরিচিতি পান রিতো। পরে প্লে ডিএমএফ মিউজিক লেবেলের অধীনে প্রকাশ করেন ‘হীর রাঞ্ঝা’। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেন শিবাঙ্গী যোশি ও রোহিত খান্ডেলওয়াল। ইউটিউবে গানটি ছয় কোটিরও বেশি ভিউ পেয়েছে।
মূল বিষয়গুলি
- সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ‘দিলরুবা দিলনশি’ গানটি।
- ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে নিজের লেখা ও সুর করা ‘হীর রাঞ্ঝা’ গানটি পরিবেশন করেন রিতো।
- তবে ‘ইন্ডিয়ান আইডল’-এ বেশিদূর যেতে পারেননি রিতো।
- ভারতের অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতোর।
এ ছাড়া রিতোর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে ‘ইক তু হি’ (৬৮ মিলিয়ন), ‘পেয়ার আতা হ্যায়’ (৪১ মিলিয়ন) ও ‘ইবাদাতে’ (২৪ মিলিয়ন) গানগুলো। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলও গড়ে তুলেছেন তিনি। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে এক মিলিয়ন।
রিতোর সর্বশেষ গান ‘দিলরুবা দিলনশি’। এটি তাঁর পাঁচ গানের ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘দিলফেক’-এর অংশ। গত ১৬ অক্টোবর প্রকাশিত এই অ্যালবামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে গানটি। রেট্রো-পপ ঘরানার সুর, কাব্যিক কথা ও পুরোনো দিনের রোমান্টিক আবহ গানটিকে শ্রোতাদের কাছে আলাদা করে তুলেছে।
২৭ বছর বয়সী রিতো রিবা দেখিয়েছেন, কোনো প্ল্যাটফর্ম হয়তো সম্ভাবনার পথ তৈরি করে দিতে পারে; কিন্তু প্রতিভা, আত্মবিশ্বাস ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।