‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না’
দেশে যারা নাশকতা চালাচ্ছে, তারা সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম. এ. আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
‘তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...।’ পরে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যাবো।’ তবে তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, তা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি।’
— জি বাংলা ডেস্ক
তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...।’ পরে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যাবো।’ তবে তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, তা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন
পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় (ভারতে) পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।’
মূল বিষয়গুলি
- দেশে যারা নাশকতা চালাচ্ছে, তারা সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
- রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
- পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম.
- তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...।’ পরে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যা…






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।