উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী
ঢাকা বিমানবন্দরে উড্ডয়নের আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের একটি চাকার টায়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে। পরে চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড দিয়ে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হচ্ছে। এ সময় তাঁদের অনেককে সাদা এহরামের কাপড় পরা অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়।
‘ঢাকা বিমানবন্দরে উড্ডয়নের আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের একটি চাকার টায়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।’
— জি বাংলা ডেস্ক
নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন। পরে তাঁদের দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পরে এয়ারলাইন্সের বাসে করে তাঁদের টার্মিনালে নেওয়া হয়।
আরও পড়ুন
এমপিওর নির্দেশনার পরও গেজেট নেই, ক্ষুব্ধ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে পৌঁছান। তাঁরা উড়োজাহাজের টায়ার লক্ষ্য করে পানি ছিটান। এ সময় টায়ার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
মূল বিষয়গুলি
- ঢাকা বিমানবন্দরে উড্ডয়নের আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের একটি চাকার টায়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
- রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
- ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড দিয়ে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হচ্ছে।
- নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।