১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
জাতীয়

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা
ছবি : জি বাংলা নিউজ

সাংবাদিকতার নিবন্ধনপ্রক্রিয়া সহজ করা হলেও নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা সহজ ও উন্মুক্ত হওয়া প্রয়োজন। তবে অনুমোদন ছাড়া অনলাইন পোর্টাল বা ফেসবুক পেজ খুলে সাংবাদিকতা করার সুযোগ থাকা উচিত নয়।

রোববার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যেটাকে মোজো জার্নালিজম বলি, আমরা চাই আমার সাংবাদিকতা সহজ ও উন্মুক্ত হোক। কিন্তু চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারছি, যেটার অনুমোদন নেই, ফেসবুকে একটা পেজ খুলে, এটা হবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধিত ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না।’

‘দাবি আদায়ের জন্য সহিংসতার বাইরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার অনেক সুযোগ রয়েছে।’ তথ্য কমিশন সম্পর্কে সচেতনতার ঘাটতির কথা তুলে ধরে উপদেষ্টা জানান, অনেক শিক্ষিত মানুষও তথ্য কমিশন কী এবং এর কাজ কী, তা জানেন না।’

— জি বাংলা ডেস্ক

সাংবাদিকতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নিয়েও কাজ করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন বলে জানান তিনি।

আরও পড়ুন মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জাতীয় ২ ঘণ্টা আগে

এর আগে একই অনুষ্ঠানে তথ্যপ্রবাহের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক সরকার কখনো তথ্যপ্রবাহ আটকে রাখতে চায় না। কিছু সংবেদনশীল তথ্যের বাইরে সরকার সব তথ্য দিতে চায় এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাংবাদিকতার নিবন্ধনপ্রক্রিয়া সহজ করা হলেও নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.
  • রোববার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
  • তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যেটাকে মোজো জার্নালিজম বলি, আমরা চাই আমার সাংবাদিকতা সহজ ও উন্মুক্ত হোক।
  • সাংবাদিকতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নিয়েও কাজ করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন বলে জানান তিনি।

তিনি বলেন, সমাজ টিকে থাকে ‘চেক অ্যান্ড ব্যালান্সের’ মধ্য দিয়ে। গণতান্ত্রিক সমাজে সরকার কী করছে বা করছে না, সে বিষয়ে জনগণের খোঁজখবর পাওয়ার সুযোগ থাকতে হবে। সরকারের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে জানার অধিকার নাগরিকদের রয়েছে।

গণতান্ত্রিক চর্চার বিষয়ে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর সবকিছুতে সহিংস হয়ে ওঠার একটি প্রবণতা তৈরি হয়েছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবে চলে না। দাবি আদায়ের জন্য সহিংসতার বাইরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার অনেক সুযোগ রয়েছে।’

তথ্য কমিশন সম্পর্কে সচেতনতার ঘাটতির কথা তুলে ধরে উপদেষ্টা জানান, অনেক শিক্ষিত মানুষও তথ্য কমিশন কী এবং এর কাজ কী, তা জানেন না। তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তথ্য অধিকারের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে দেখতে চান বলেও উল্লেখ করেন।

‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ সময় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি মুহূর্তে জনগণের অর্থ ব্যয় হচ্ছে। সেই অর্থ কোথায় এবং কীভাবে খরচ হচ্ছে, তা জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।’ তথ্য কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে জনগণের সচেতন ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। আলোচক হিসেবে অংশ নেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

জাতীয় থেকে আরও

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতে ৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, পূর্ণাঙ্গ অপারেশন ফেব্রুয়ারিতেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা… ১২ ঘণ্টা আগে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর)… ১২ ঘণ্টা আগে স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনারপাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ… ১২ ঘণ্টা আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশগণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ… ১৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

২৯ নভেম্বর ২০২৬, ৯:৪৩ পিএম · জাতীয়

সাংবাদিকতার নিবন্ধনপ্রক্রিয়া সহজ করা হলেও নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা সহজ ও উন্মুক্ত হওয়া প্রয়োজন। তবে অনুমোদন ছাড়া অনলাইন পোর্টাল বা ফেসবুক পেজ খুলে সাংবাদিকতা করার সুযোগ থাকা উচিত নয়।

ফটোকার্ড

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা
করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা
করা যাবে না: তথ্য উপদেষ্টা

শিরোনাম