১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
অন্যান্য

ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের

ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের
ছবি : জি বাংলা নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাইনুল হাসান সোহেল সংগঠনের প্রত্যেক সদস্যের জন্য বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যবিমা চুক্তির মাধ্যমে সদস্যদের চিকিৎসার ব্যয় সরাসরি হাসপাতালে পরিশোধের ব্যবস্থা করতে চান তিনি। এ জন্য ডিআরইউতে কোনো আবেদন করতে হবে না বলেও জানিয়েছেন এই প্রার্থী।

মাইনুল হাসান সোহেল বলেন, একজন সাংবাদিক সারাজীবন মানুষের কথা বলেন, মানুষের অধিকার আদায়ে কলম ধরেন। অথচ সেই সাংবাদিক অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে যেন অসহায় হয়ে না পড়েন। ডিআরইউর কোনো সদস্য অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অর্থের অভাবে কষ্ট পাবেন না—এমন ব্যবস্থা করতে চান তিনি।

তিনি জানান, একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন। ডিআরইউর জমি দ্বিগুণেরও বেশি সম্প্রসারণসহ বিভিন্ন অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। করোনা মহামারির সময় জীবন বাজি রেখে সদস্যদের পাশে থাকার চেষ্টা করেছেন। সবার জন্য হেপাটাইটিস-বি টিকার ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন হাসপাতালের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছেন।

‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাইনুল হাসান সোহেল সংগঠনের প্রত্যেক সদস্যের জন্য বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।’

— জি বাংলা ডেস্ক

বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, সদিচ্ছা, আন্তরিকতা, উদ্যোগ ও কার্যকর যোগাযোগ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

আরও পড়ুন হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯ হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯ অন্যান্য ১৫ ঘণ্টা আগে

এবার সংগঠনকে শুধু পেশাগত ঐক্যের জায়গা নয়, বরং সদস্যদের বিপদের দিনের সবচেয়ে বড় আশ্রয় হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনা, অর্থায়ন ও সমন্বয়ের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাইনুল হাসান সোহেল সংগঠনের প্রত্যেক সদস্যের জন্য বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছে…
  • মাইনুল হাসান সোহেল বলেন, একজন সাংবাদিক সারাজীবন মানুষের কথা বলেন, মানুষের অধিকার আদায়ে কলম ধরেন।
  • তিনি জানান, একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন।
  • বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, সদিচ্ছা, আন্তরিকতা, উদ্যোগ ও কার্যকর যোগাযোগ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

মাইনুল হাসান সোহেল বলেন, এটি তাঁর কাছে নিছক নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বরং সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা ও মানবিক অঙ্গীকার। তিনি এমন একটি ডিআরইউ গড়ে তুলতে চান, যেখানে কোনো সদস্যের অসুস্থতা শুধু তাঁর পরিবারের দুশ্চিন্তার কারণ হয়ে থাকবে না, পুরো সংগঠন তাঁর পাশে দাঁড়াবে।

তিনি বলেন, সদস্যদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করতে চান। সাংবাদিকের সুস্থতা, মর্যাদা ও কল্যাণই তাঁর অঙ্গীকার।

মাইনুল হাসান সোহেল দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে প্রার্থী হয়েছেন।

অন্যান্য থেকে আরও

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালামঅ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন… ২১ দিন আগে কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রুআমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টার… ২৪ দিন আগে টিভিতে আজকের খেলার সূচি টিভিতে আজকের খেলার সূচিএশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে রয়েছে চারটি ম্যাচ। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা… ২৭ দিন আগে স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি? স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি?বিবাহিত জীবনে স্বামী-স্ত্রী উভয়েরই কিছু অধিকার ও দায়িত্ব রয়েছে। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও সহনশীলতার মধ্য দিয়ে একটি সুন্দর… ২৫ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের

২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম · অন্যান্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাইনুল হাসান সোহেল সংগঠনের প্রত্যেক সদস্যের জন্য বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যবিমা চুক্তির মাধ্যমে সদস্যদের চিকিৎসার ব্যয় সরাসরি হাসপাতালে পরিশোধের ব্যবস্থা করতে চান তিনি। এ জন্য ডিআরইউতে কোনো।

ফটোকার্ড

ডিআরইউর প্রত্যেক সদস্যের বিনা খরচে চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার মাইনুল হাসান সোহেলের

ডিআরইউর নির্বাচনে
মাইনুল হাসান সোহেলের অঙ্গীকার

ডিআরইউর নির্বাচনে
মাইনুল হাসান সোহেলের অঙ্গীকার

শিরোনাম