১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
ছবি : জি বাংলা নিউজ

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে বাস আটক, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় হবিগঞ্জ থেকে কোনো রুটে বাস চলাচল করছে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুর এলাকায় আটকে দিয়ে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। সর্বশেষ তিনটি বাস মৌলভীবাজারে নিয়ে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুর এলাকায় আটকে দিয়ে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন।’

— জি বাংলা ডেস্ক

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিরোধ নিরসনে একাধিকবার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। এ কারণে বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জেলার কোনো সড়কে গণপরিবহন চলাচল করবে না। বিরোধ নিষ্পত্তির দাবিতে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১০ ঘণ্টা আগে

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। হবিগঞ্জের বাস মৌলভীবাজার হয়ে চলাচলে বিভিন্ন সময় বাধা, শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ রয়েছে। এর জেরে একপর্যায়ে হবিগঞ্জের ওপর দিয়ে মৌলভীবাজারের বাস চলাচলেও বাধা দেওয়া হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন হবিগঞ্জের মালিক-শ্রমিকরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে বাস আটক, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
  • তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুর এলাকায় আটকে…
  • আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিরোধ নিরসনে একাধিকবার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি।

গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের।

সংগঠনটির দাবি, গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটক করা হয়। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধর্মঘটের কারণে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিনের পরিবহন বিরোধ দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

১ অক্টোবর ২০২৬, ৬:০০ এএম · সারাদেশ

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে বাস আটক, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় হবিগঞ্জ থেকে কোনো রুটে বাস চলাচল করছে না।

ফটোকার্ড

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শিরোনাম