১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ
ছবি : জি বাংলা নিউজ

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরায় মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে ফার্মগেট স্টেশনে পুলিশের হেনস্তার শিকার হন সাজ্জাদ হোসেন। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শিরোনামে কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয়। এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানিয়ে খোলা ফেসবুক ইভেন্টে বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬৭২ জন ‘গোয়িং’ এবং ৮ হাজার ২০০ জন ‘ইন্টারেস্টেড’ জানিয়েছিলেন।

‘এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানিয়ে খোলা ফেসবুক ইভেন্টে বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬৭২ জন ‘গোয়িং’ এবং ৮ হাজার ২০০ জন ‘ইন্টারেস্টেড’ জানিয়েছিলেন।’

— জি বাংলা ডেস্ক

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আনোয়ারা উদ্যান-সংলগ্ন মেট্রো স্টেশনের নিচে তিন তরুণ উপস্থিত হন। তারা হলেন বেসরকারি চাকরিজীবী সাগর মজুমদার ও রকিবুল ইসলাম এবং ব্যবসায়ী মাহফুজুর রহমান। তাদের মধ্যে সাগর ও মাহফুজুর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১০ ঘণ্টা আগে

রানার সাগর মজুমদার বলেন, দৌড়ানোর সময় শর্টস পরা বেশি স্বাচ্ছন্দ্যজনক হওয়ায় তারা এটি ব্যবহার করেন। সাজ্জাদ হোসেনের মতো আর কেউ যেন পোশাকের কারণে হয়রানির শিকার না হন, সে জন্যই তারা প্রতিবাদে অংশ নিয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরায় মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ।
  • গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে ফার্মগেট স্টেশনে পুলিশের হেনস্তার শিকার হন সাজ্জাদ হোসেন।
  • আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয়।
  • বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আনোয়ারা উদ্যান-সংলগ্ন মেট্রো স্টেশনের নিচে তিন তরুণ উপস্থিত হন।

তিনি বলেন, একজন রানার হিসেবে মেট্রোরেল বা অন্য কোথাও তিনিও একই ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এই কর্মসূচির মাধ্যমে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বার্তা দিতে চান তারা।

সকাল ৭টার পর সাগর ও মাহফুজুর ফার্মগেট থেকে বিজয় সরণি যাওয়ার টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন। পরে বিজয় সরণি স্টেশনে নেমে তারা চলে যান। রকিবুল তাদের সঙ্গে মেট্রোরেলে ওঠেননি।

এদিকে একই সময়ে ফার্মগেট স্টেশনের অন্য একটি ফটক দিয়ে আরও দুজন তরুণ হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন বলে জানা গেছে। তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা ফার্মগেট থেকে মতিঝিলের টিকিট কেটেছিলেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গেলে সাজ্জাদ হোসেনকে ফার্মগেট স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দেন। তার পোশাককে ‘অশালীন’ আখ্যা দিয়ে টিকিট পাঞ্চ মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচির আহ্বানে বলা হয়, মেট্রোরেলে পোশাকের বিষয়ে কোনো বিধিনিষেধ থাকলে তা স্পষ্ট ও লিখিত নিয়মের মাধ্যমে জানানো উচিত। আয়োজকেরা কর্মসূচিটিকে কোনো বিশৃঙ্খলা নয়, বরং হয়রানির বিরুদ্ধে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ

১ অক্টোবর ২০২৬, ৬:০৮ এএম · সারাদেশ

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরায় মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ফটোকার্ড

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে প্রতিবাদ

শিরোনাম