১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট
ছবি : জি বাংলা নিউজ

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে ঘরোয়া আয়োজনে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে ভালোবাসার মানুষকে খুঁজে নেন জেনিফার। উইলিয়ামের সঙ্গে তার পরিচয় হয়েছিল ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে। তবে দীর্ঘ সময় পর ২০২৩ সালে তারা সম্পর্কে জড়ান।

এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। দীর্ঘদিনের সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায় ২০২৬ সালের জুলাইয়ে।

‘বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।’ সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাস…’

— বিনোদন ডেস্ক

বিয়ের খবর এতদিন গোপন রাখার বিষয়ে নানা আলোচনা চললেও, বিয়ের পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেনিফার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গোপন বিয়ের প্রসঙ্গে হেসে তিনি বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে।’

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

জেনিফার বলেন, ‘সত্যি বলতে, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে।
  • সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে ভালোবাসার মানুষকে খুঁজে নেন জেনিফার।
  • এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম।
  • বিয়ের খবর এতদিন গোপন রাখার বিষয়ে নানা আলোচনা চললেও, বিয়ের পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেনিফার।

ভালোবাসা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল কিংবা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়।’

তিনি আরও বলেন, ‘জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।’

সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

১ অক্টোবর ২০২৬, ৬:১৭ এএম · বিনোদন

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে ঘরোয়া আয়োজনে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফটোকার্ড

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়: জেনিফার উইঙ্গেট

শিরোনাম