১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন
ছবি : জি বাংলা নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থানে ঢোল-বাদ্য বাজিয়ে এবং দলীয় স্লোগানে তাঁকে স্বাগত জানান তারা।

প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।’

— জি বাংলা ডেস্ক

দাউদকান্দি এলাকায় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক সেলিম ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৭ ঘণ্টা আগে

চান্দিনা এলাকায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্ট…
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
  • প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।
  • দাউদকান্দি এলাকায় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক সেলিম ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসার কলেজের পূর্বপ্রান্তেও স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে পশ্চিম দিকে মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। স্থানীয় শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এ সময় তারা নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিও জানান।

পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নেন। এ সময় ব্যানার-ফেস্টুন হাতে দলীয় স্লোগান দিতে দেখা যায় তাদের।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বেও বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

এ ছাড়া সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম অংশেও চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের বিএনপি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থানের কারণে মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার মহাসড়ক অতিক্রম করে ফেনীর উদ্দেশে এগিয়ে যান এবং দুপুরে ফেনীতে পৌঁছান।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৮ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৮ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ১০ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম · জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফটোকার্ড

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

শিরোনাম