১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
ছবি : জি বাংলা নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও বিভিন্ন কর্মকর্তার নামে তৈরি একাধিক জাল সিল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) ও আব্দুল্লাহ তানহা (৩৬)। তাদের মধ্যে রাশেদ সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, এর আগেও একাধিকবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

‘পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে রাশেদ দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।’

— জি বাংলা ডেস্ক

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ফ্ল্যাটটি রাশেদ ভাড়া নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১০ ঘণ্টা আগে

তিনি বলেন, অভিযানে ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮০টি পাসপোর্ট ও বিভিন্ন কর্মকর্তার নামে তৈরি একাধিক সিল জব্দ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) ও আব্দুল্লাহ তানহা (৩৬)।
  • ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে রাশেদ দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। চক্রটির কার্যক্রম ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করা হয়েছে। জব্দ করা পাসপোর্ট ও সিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম · সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও বিভিন্ন কর্মকর্তার নামে তৈরি একাধিক জাল সিল জব্দ করা হয়েছে।

ফটোকার্ড

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

শিরোনাম