১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
অন্যান্য

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন
ছবি : জি বাংলা নিউজ

নেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে সিগারেট না দেওয়ায় মো. ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুদিদোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরে সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। বাজারে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে ‘ইসরাত জাহান স্টোর’ নামে মুদিদোকান চালান ইব্রাহিম খলিল। তিনি চেংজানা গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে।

‘পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।’

— জি বাংলা ডেস্ক

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে দোকানে বেচাকেনার সময় একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে সুমন সেখানে এসে বিনা মূল্যে বা বাকিতে সিগারেট চান। ইব্রাহিম সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন দোকানে থাকা পেট্রল ইব্রাহিমের শরীরে ও দোকানের বিভিন্ন স্থানে ছিটিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।

আরও পড়ুন ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অন্যান্য ১১ ঘণ্টা আগে

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ইব্রাহিম দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠান। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে সিগারেট না দেওয়ায় মো.
  • ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মো.
  • পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
  • প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে দোকানে বেচাকেনার সময় একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে সুমন সেখানে এসে বিনা মূল্যে বা বাকিতে সিগারেট চান।

ইব্রাহিমের ভাই মো. লাদেন মিয়া বলেন, তার ভাইয়ের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন। আগুনে দোকানে থাকা প্রায় ৫০ হাজার টাকার মালামালও পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজের সহায়তায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে পার্শ্ববর্তী সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সাহিতপুর বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যান্য থেকে আরও

কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু কারাবন্দির পেট থেকে বের হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রুআমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টার… ১১ দিন আগে টিভিতে আজকের খেলার সূচি টিভিতে আজকের খেলার সূচিএশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে রয়েছে চারটি ম্যাচ। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা… ১৪ দিন আগে স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি? স্ত্রী দাম্পত্য অধিকার আদায় করতে না পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে কি?বিবাহিত জীবনে স্বামী-স্ত্রী উভয়েরই কিছু অধিকার ও দায়িত্ব রয়েছে। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও সহনশীলতার মধ্য দিয়ে একটি সুন্দর… ২২ দিন আগে তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রীকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার… ২৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

২ অক্টোবর ২০২৬, ১:৩৩ পিএম · অন্যান্য

নেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে সিগারেট না দেওয়ায় মো. ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুদিদোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ফটোকার্ড

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

শিরোনাম