১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
অর্থনীতি

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক
ছবি : জি বাংলা নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দার অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচ যাত্রীর কাছ থেকে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং অন্য এক যাত্রীর কাছ থেকে ১০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

এনবিআর জানায়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

‘কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, মোহাম্মদ রোবেলের ব্যাগেজ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম, খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোছা.’

— জি বাংলা ডেস্ক

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

আরও পড়ুন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক! জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক! অর্থনীতি ১০ ঘণ্টা আগে

একই দিন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে পৃথক অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেল। শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকাগামী ইউএল১৮৯ ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট এবং ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস।
  • কাস্টমসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
  • এনবিআর জানায়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়।
  • উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, মোহাম্মদ রোবেলের ব্যাগেজ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম, খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোছা. রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।

এ ছাড়া এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় আসা মুবারক হোসাইনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

কাস্টমস জানায়, পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯টি স্বর্ণের বার, ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ। জব্দ করা পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অর্থনীতি থেকে আরও

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবেনতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় যোগ্য ও… ৪ দিন আগে বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেনবাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।… ৬ দিন আগে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’… ৮ দিন আগে সড়ক উন্নয়নের আড়ালে প্রশাসনিক ব্যয়ের বড় আয়োজন! সড়ক উন্নয়নের আড়ালে প্রশাসনিক ব্যয়ের বড় আয়োজন!রাজশাহী বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৩৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব করেছে সরকার। প্রকল্পটির মূল লক্ষ্য… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

২ অক্টোবর ২০২৬, ১:৩৯ পিএম · অর্থনীতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস। শুক্রবার (২ অক্টোবর) ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দার অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ফটোকার্ড

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

শিরোনাম