১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা
ছবি : জি বাংলা নিউজ

অক্টোবরে হংকং ও ম্যাকাও ছাড়া অন্যান্য গন্তব্যে পরিশোধিত জ্বালানি রপ্তানি স্থগিত করেছে চীন। দেশের অভ্যন্তরীণ জ্বালানি মজুত সুরক্ষিত রাখতে বেইজিং এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এর ফলে ইতোমধ্যে সরবরাহ সংকটে থাকা এশিয়ার জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বড় রিফাইনারিগুলোকে অক্টোবর মাসে হংকং ও ম্যাকাও ছাড়া অন্য অঞ্চলে জ্বালানি রপ্তানির অনুমতি দেওয়া হয়নি। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোচায়না অক্টোবরের জন্য নির্ধারিত কয়েকটি পেট্রোল ও জেট ফুয়েলের চালান বাতিল করেছে। আরেক বড় রিফাইনার ঝেজিয়াং পেট্রোকেমিক্যালও ছুটির সপ্তাহে কোনো জ্বালানি রপ্তানি চালান নির্ধারণ করেনি।

চীনের এ সিদ্ধান্তের প্রভাব এশিয়ার বিভিন্ন জ্বালানি আমদানিকারক দেশে পড়তে পারে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও জাপানের মতো দেশগুলো চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার। বিশেষ করে ডিজেল ও জেট ফুয়েলের বাজারে সরবরাহ সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‘৭ অক্টোবর দেশটির ছুটির পর রপ্তানির অনুমতি আবার দেওয়া হবে কি না, তা নির্ভর করতে পারে অভ্যন্তরীণ জ্বালানি মজুত ও রিফাইনারিগুলোর উৎপাদন পরিস্থিতির ওপর বলে সূত্রগুলো জানিয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

রয়টার্সের তথ্য অনুযায়ী, চীনের রপ্তানি স্থগিতের খবরে এশিয়ার ডিজেল রিফাইনিং মার্জিন এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। অক্টোবরে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে ডিজেল ও অন্যান্য পরিশোধিত জ্বালানির বাজারেও দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের চায়না এনার্জি রিসার্চ বিভাগের প্রধান মিচাল মেইদান বলেন, চীনা সরকারের অগ্রাধিকার এখন দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিরাপদ রাখা। দেশীয় মজুত পর্যাপ্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে রপ্তানি সীমিত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অক্টোবরে হংকং ও ম্যাকাও ছাড়া অন্যান্য গন্তব্যে পরিশোধিত জ্বালানি রপ্তানি স্থগিত করেছে চীন।
  • রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বড় রিফাইনারিগুলোকে অক্টোবর মাসে হংকং ও ম্যাকাও ছাড়া অন্য অঞ্চলে জ্বালানি রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।
  • চীনের এ সিদ্ধান্তের প্রভাব এশিয়ার বিভিন্ন জ্বালানি আমদানিকারক দেশে পড়তে পারে।
  • রয়টার্সের তথ্য অনুযায়ী, চীনের রপ্তানি স্থগিতের খবরে এশিয়ার ডিজেল রিফাইনিং মার্জিন এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, চীন বর্তমানে জেট ফুয়েল, ডিজেল ও পেট্রোল রপ্তানি করে থাকে। এর মধ্যে ডিজেলের বাজারে প্রভাব বেশি হতে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে এ জ্বালানির সরবরাহ আগে থেকেই তুলনামূলক সংকুচিত।

রয়টার্স জানিয়েছে, চীন এর আগে মার্চে জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। এখন আবার অভ্যন্তরীণ মজুতের দিকে নজর দিয়ে রপ্তানি সীমিত করা হয়েছে।

চীনের এ নিষেধাজ্ঞা কতদিন থাকবে, তা এখনো স্পষ্ট নয়। ৭ অক্টোবর দেশটির ছুটির পর রপ্তানির অনুমতি আবার দেওয়া হবে কি না, তা নির্ভর করতে পারে অভ্যন্তরীণ জ্বালানি মজুত ও রিফাইনারিগুলোর উৎপাদন পরিস্থিতির ওপর বলে সূত্রগুলো জানিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে জ্বালানি সরবরাহে চলমান বিভিন্ন বাধার মধ্যে চীনের রপ্তানি কমে যাওয়ায় বৈশ্বিক পরিশোধিত জ্বালানি বাজারে চাপ আরও বাড়ছে। তবে এর ফলে বাংলাদেশে সরাসরি কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করবে দেশের আমদানি উৎস, মজুত ও আন্তর্জাতিক বাজারের পরবর্তী পরিস্থিতির ওপর।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

২ অক্টোবর ২০২৬, ১:৪৭ পিএম · আন্তর্জাতিক

অক্টোবরে হংকং ও ম্যাকাও ছাড়া অন্যান্য গন্তব্যে পরিশোধিত জ্বালানি রপ্তানি স্থগিত করেছে চীন। দেশের অভ্যন্তরীণ জ্বালানি মজুত সুরক্ষিত রাখতে বেইজিং এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। এর ফলে ইতোমধ্যে সরবরাহ সংকটে থাকা এশিয়ার জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে।

ফটোকার্ড

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ায় বড় ধরনের সংকটের শঙ্কা

শিরোনাম