১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
রাজনীতি

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক
ছবি : জি বাংলা নিউজ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারের উচিত তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়নে সরকার ছয় মাস বিলম্ব করলেও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে উভয়ের ফল ঘোষণা করা হয়েছে। একটি ভোটের ফল বৈধ হলে অন্য ভোটের ফলকে অবৈধ বলার সুযোগ নেই।

আরও পড়ুন ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান রাজনীতি ১০ ঘণ্টা আগে

সংবিধান সংশোধনের মাধ্যমে সাময়িক পরিবর্তনের পরিবর্তে সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন সহজে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
  • শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে …
  • মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারের উচিত তার প্রতি শ্রদ্ধাশীল থাকা।
  • তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে উভয়ের ফল ঘোষণা করা হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। একই সঙ্গে জনগণের প্রতি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবাগুলোকে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে হবে। এসব সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার প্রসঙ্গে মামুনুল হক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে। তাঁর দাবি, রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপর বর্তায় না; এর সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, খন্দকার আনোয়ার হুসাইন ও ডা. আল আমিন রাকীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁনটেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী… ২ দিন আগে ১১ দলের ট্রেনমার্চ স্থগিত ১১ দলের ট্রেনমার্চ স্থগিতঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প… ২ দিন আগে ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’ ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু… ৩ দিন আগে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

২ অক্টোবর ২০২৬, ১:৫০ পিএম · রাজনীতি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি।

ফটোকার্ড

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক

শিরোনাম