১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ
ছবি : জি বাংলা নিউজ

গার্মেন্টস শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী ও শ্রমিকরা। সমাবেশ থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা ঘোষণা না করা হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের (জি-এফওপি) ব্যানারে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। পরে তাঁরা একটি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। তাঁদের প্রধান দাবি, গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

‘অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ…’

— জি বাংলা ডেস্ক

পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাবেশের প্রধান আলোচক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শ্রমিক ফেডারেশনগুলো কাজ করছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ে তাঁরা সংগ্রাম চালিয়ে যাবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গার্মেন্টস শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী ও শ্রমিকরা।
  • শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের (জি-এফওপি) ব্যানারে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠ…
  • সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্…
  • পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাবেশের প্রধান আলোচক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার জন্য ডিসেম্বর পর্যন…

তিনি বলেন, বর্তমানে শ্রমিকরা সমাবেশ করার সুযোগ পাচ্ছেন। তবে অতীতে অনুমতি ছাড়া সমাবেশ করতে গেলে হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সুবিধাবাদীরা যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মাতৃত্বকালীন সুবিধাসহ শ্রমিকদের আরও বিভিন্ন দাবি রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাই তাঁদের প্রধান দাবি।

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি শাকিল হোসেন মোবারক।

অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এইচটিএম বিল্লাল, মেহনতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা ও সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা বক্তব্য দেন।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ

২ অক্টোবর ২০২৬, ১:৫২ পিএম · সারাদেশ

গার্মেন্টস শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী ও শ্রমিকরা। সমাবেশ থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা ঘোষণা না করা হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফটোকার্ড

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ

শিরোনাম