১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
ছবি : জি বাংলা নিউজ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুর রহিমের ছেলে এবং চৈতনখালি মসজিদের ইমাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া গোপনে বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। পরে তিনি একটি কক্ষে গিয়ে সেখানে থাকা ওই প্রতিবন্ধী নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ। একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দারা সেখানে গিয়ে রুবেলকে আটক করেন।

‘ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

— জি বাংলা ডেস্ক

পরে তাকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১০ ঘণ্টা আগে

গ্রেপ্তারের পর রুবেল মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কোনো খারাপ উদ্দেশ্যে তিনি বৃদ্ধাশ্রমে প্রবেশ করেননি। আশ্রিতদের সেবার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন বলে দাবি তার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে…
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
  • বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া গোপনে বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন।
  • পরে তাকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীকে শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

২ অক্টোবর ২০২৬, ২:৩০ পিএম · সারাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুর রহিমের ছেলে এবং চৈতনখালি মসজিদের ইমাম।

ফটোকার্ড

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

শিরোনাম