১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৩.৭৫ -৯.৫৩ | DS30: ২,০৬৬.৪৪ -৮.৯৮ | লেনদেন: ৩২৩.৩০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৩.৭৫ -৯.৫৩
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কারাগারের ভেতরেই এসি-টিভি-ফ্রিজ, ভিআইপি বন্দীদের বিলাসবহুল জীবন

ইন্দোনেশিয়ায় কারাগারের ভেতরেই এসি-টিভি-ফ্রিজ, ভিআইপি বন্দীদের বিলাসবহুল জীবন
ছবি : জি বাংলা নিউজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে ভিআইপি বন্দিদের জন্য বিলাসবহুল আবাসন, সুইমিং পুল, জিমনেশিয়ামসহ নানা বিশেষ সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি দেশটির ওমবাডসম্যানের আকস্মিক পরিদর্শনে সিবিনং ক্লাস-২এ কারাগারে এসব অনিয়মের বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি সামনে আসার পর ধনী ও প্রভাবশালী বন্দিদের কারাগারের ভেতরে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবর সামা টিভি অনলাইনের।

জাকার্তার বাইরে প্রায় চার হেক্টর এলাকাজুড়ে অবস্থিত কারাগারটি মাঝারি থেকে উচ্চ নিরাপত্তার। অর্থনৈতিক অপরাধসহ বিভিন্ন গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের এখানে রাখা হয়।

‘পার্লামেন্টারি শুনানিতে ইন্দোনেশিয়ার ওমবাডসম্যান কার্যালয়ের সদস্য সিয়াফরিয়াদা রাচমাওয়াতি রাসাহান বলেন, পুরো ব্যবস্থার গভীরে অনুসন্ধান চালানো হলে বর্তমান ঘটনাটি আরও বড় ধরনের অনিয়মের কেবল ‘শুরু’ হিসেবে প্রমাণিত হতে পারে।’

— আন্তর্জাতিক ডেস্ক

ওমবাডসম্যানের তদন্ত দল সাংবাদিকদের সঙ্গে নিয়ে কারাগার পরিদর্শনের সময় কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি আলাদা এলাকা দেখতে পায়। অভিযোগ রয়েছে, শুরুতে কারারক্ষীরা তদন্ত দলকে ওই এলাকায় প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি আন্তর্জাতিক ৩২ মিনিট আগে

পরে ওই এলাকায় প্রবেশ করে তদন্তকারীরা অন্তত ১০টি আবাসিক ইউনিটের সন্ধান পান। এসব ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বড় পর্দার টেলিভিশন, সোফা, ফ্রিজ ও আলাদাভাবে খাবার খাওয়ার জায়গাসহ বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম ছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে ভিআইপি বন্দিদের জন্য বিলাসবহুল আবাসন, সুইমিং পুল, জিমনেশিয়ামসহ নানা বিশেষ সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ কারা ক…
  • সম্প্রতি দেশটির ওমবাডসম্যানের আকস্মিক পরিদর্শনে সিবিনং ক্লাস-২এ কারাগারে এসব অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
  • জাকার্তার বাইরে প্রায় চার হেক্টর এলাকাজুড়ে অবস্থিত কারাগারটি মাঝারি থেকে উচ্চ নিরাপত্তার।
  • ওমবাডসম্যানের তদন্ত দল সাংবাদিকদের সঙ্গে নিয়ে কারাগার পরিদর্শনের সময় কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি আলাদা এলাকা দেখতে পায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা ওই এলাকায় টয়োটা আলফার্ড ও টয়োটা ফর্চুনারের মতো দামি গাড়িও দেখতে পান। পাশাপাশি কমপ্লেক্সে একটি সুইমিং পুল, জিমনেশিয়াম এবং নির্মাণাধীন গলফ সিমুলেটরের সন্ধান পাওয়া যায়।

তদন্তে আরও উঠে এসেছে, কাছের একটি বাঁশঝাড় ও ময়লা ফেলার জায়গার মধ্য দিয়ে কারাগারে যাতায়াতের একটি বিকল্প পথ ছিল। এই পথ ব্যবহার করে আনুষ্ঠানিক তল্লাশি চৌকি এড়িয়ে কারাগারের ভেতরে প্রবেশ বা বের হওয়ার সুযোগ ছিল বলে তদন্তকারীরা জানান।

পার্লামেন্টারি শুনানিতে ইন্দোনেশিয়ার ওমবাডসম্যান কার্যালয়ের সদস্য সিয়াফরিয়াদা রাচমাওয়াতি রাসাহান বলেন, পুরো ব্যবস্থার গভীরে অনুসন্ধান চালানো হলে বর্তমান ঘটনাটি আরও বড় ধরনের অনিয়মের কেবল ‘শুরু’ হিসেবে প্রমাণিত হতে পারে।

তিনি বলেন, কিছু বন্দি সাধারণ কয়েদিদের জন্য অপ্রাপ্য বিশেষ সুবিধা ভোগ করছিলেন—এমন স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, বন্দিরা ওই আবাসিক কমপ্লেক্সে অবস্থান করছিলেন এবং সেখানকার স্থাপনাগুলো সাধারণ কারাকক্ষের তুলনায় বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভিলার মতোই বেশি।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। বিশেষ সুবিধা কীভাবে দেওয়া হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত এবং ওই স্থাপনাগুলো কত দিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কাউপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র… ৫৮ মিনিট আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিবিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট… ২১ ঘণ্টা আগে ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও আটজন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির… ২১ ঘণ্টা আগে ‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি ‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকিইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান।… ২২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইন্দোনেশিয়ায় কারাগারের ভেতরেই এসি-টিভি-ফ্রিজ, ভিআইপি বন্দীদের বিলাসবহুল জীবন

২ অক্টোবর ২০২৬, ৪:০৮ পিএম · আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে ভিআইপি বন্দিদের জন্য বিলাসবহুল আবাসন, সুইমিং পুল, জিমনেশিয়ামসহ নানা বিশেষ সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফটোকার্ড

ইন্দোনেশিয়ায় কারাগারের ভেতরেই এসি-টিভি-ফ্রিজ, ভিআইপি বন্দীদের বিলাসবহুল জীবন

ইন্দোনেশিয়ায় কারাগারের ভেতরেই এসি-টিভি-ফ্রিজ, ভিআইপি বন্দীদের বিলাসবহুল জীবন

ইন্দোনেশিয়ায় কারাগারের ভেতরেই এসি-টিভি-ফ্রিজ, ভিআইপি বন্দীদের বিলাসবহুল জীবন

শিরোনাম