১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল
ছবি : জি বাংলা নিউজ

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ায় তিনি সংগঠনটির নায়েবে আমির পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। ফলে তিনি আর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার অভিযোগে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

‘তিনি প্রার্থী থাকবেন কি না, জানতে চাইলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জেলা জামায়াতের আমির নেবেন।’

— জি বাংলা ডেস্ক

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ইউরিয়া সার ছিল। অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

জামায়াতের স্থানীয় নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংগঠনের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো.
  • রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো.
  • এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
  • ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১৮ বস্তায় মোট ৯০০ কেজি ইউরিয়া সার ছিল।

এদিকে রুকনিয়াত বাতিল হওয়া মনিরুল ইসলামকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি প্রার্থী থাকবেন কি না, জানতে চাইলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জেলা জামায়াতের আমির নেবেন।

অভিযানের সময় মনিরুল ইসলাম দাবি করেছিলেন, তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একজন ডিলার। সরকারের নির্ধারিত মূল্য ও নীতিমালা অনুযায়ী তিনি সার বিক্রি করে আসছেন। সম্প্রতি সারের চাহিদা বেড়ে যাওয়ায় নিজের জমি ও স্থানীয় কিছু প্রান্তিক কৃষকের জন্য সারগুলো বাড়িতে মজুত করেছিলেন বলে দাবি করেন তিনি।

মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলার ছোট ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

৪ অক্টোবর ২০২৬, ৪:৫৪ এএম · সারাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। রুকনিয়াত বাতিল হওয়ায় তিনি সংগঠনটির নায়েবে আমির পদেও আর দায়িত্ব পালন করতে পারবেন না।

ফটোকার্ড

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

শিরোনাম