১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের
ছবি : জি বাংলা নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন। একই সঙ্গে পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের পেছনে অ্যাডলফ হিটলারের দেওয়া কিছু যুক্তিও তুলে ধরেছেন তিনি। তাঁর মন্তব্যে বিস্ময় প্রকাশ করে সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগ বলেছেন, কার্লসন যেন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন।

শুক্রবারের এক ঘণ্টার বেশি সময়ের সাক্ষাৎকারে রিস-মগের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপের সংঘাতে ব্রিটেনের ভূমিকা নিয়ে আলোচনা করেন কার্লসন। সাক্ষাৎকারটি ‘দ্য টাকার কার্লসন শো’-তে প্রকাশিত হয়।

কার্লসন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা তিনি কখনো বুঝতে পারেননি। তাঁর যুক্তি, নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার সময় দেশটির সঙ্গে ব্রিটেনের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। ফলে পোল্যান্ডকে রক্ষায় ব্রিটেনের যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মত দেন তিনি।

‘জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, ‘হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।’ এরপরই তিনি বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন; বরং কারণ ও ফলাফল নিয়ে পরিষ্কারভাবে চিন্তা করার চেষ্টা করছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

আলোচনায় কার্লসন বলেন, হিটলারের দাবি ছিল পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে তা পোল্যান্ডকে দেওয়া হয়েছিল। ওই এলাকায় জার্মান জনগোষ্ঠী বসবাস করত বলেও তিনি উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, এসব তুলে ধরে তিনি হিটলারের পক্ষ নিচ্ছেন না।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

কার্লসনের ভাষ্য, ‘হিটলার হঠাৎ করে পোল্যান্ডে ঢুকে পড়েছিলেন’—এমন ধারণা সঠিক নয়। তিনি দাবি করেন, হিটলার বারবার বলেছিলেন যে তিনি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে যেতে চান না। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে ব্রিটেন সাম্রাজ্য ও দেশের ব্যাপক ক্ষতি করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন।
  • শুক্রবারের এক ঘণ্টার বেশি সময়ের সাক্ষাৎকারে রিস-মগের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপের সংঘাতে ব্রিটেনের ভূমিকা নিয়ে আলোচনা করেন কার্লসন।
  • কার্লসন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা তিনি কখনো বুঝতে পারেননি।
  • আলোচনায় কার্লসন বলেন, হিটলারের দাবি ছিল পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে তা পোল্যান্ডকে দেওয়া হয়েছিল।

কার্লসনের এ বক্তব্যে রিস-মগ বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কার্লসন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। একই সঙ্গে রিস-মগ বলেন, হিটলারের কথার ওপর আস্থা রাখার কারণ নেই এবং ব্রিটেন যুদ্ধে না গেলে জার্মানি শেষ পর্যন্ত ব্রিটেনেও হামলা চালাতে পারত।

জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, ‘হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।’ এরপরই তিনি বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন; বরং কারণ ও ফলাফল নিয়ে পরিষ্কারভাবে চিন্তা করার চেষ্টা করছেন।

সাক্ষাৎকারে রিস-মগ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘ভালো ও মন্দের’ লড়াই হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে কার্লসন যুদ্ধের ফলাফল নিয়ে ব্রিটেনের জন্য এর মূল্য ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

৪ অক্টোবর ২০২৬, ৪:৫৬ এএম · আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন। একই সঙ্গে পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের পেছনে অ্যাডলফ হিটলারের দেওয়া কিছু যুক্তিও তুলে ধরেছেন তিনি। তাঁর মন্তব্যে বিস্ময় প্রকাশ করে সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগ বলেছেন, কার্লসন যেন।

ফটোকার্ড

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হিটলারের পক্ষে সাফাই টাকার কার্লসনের

শিরোনাম