১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
ছবি : জি বাংলা নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় হোয়াইট হাউসের নতুন উদ্যোগের নেতৃত্ব দিতে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল তাকে প্রশাসনের নতুন ‘এআই সম্রাট’ হিসেবে উল্লেখ করেছে।

‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামে পরিচিত নতুন এই টাস্কফোর্সকে ১২০ দিনের মধ্যে হোয়াইট হাউসে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে দ্রুত বিকশিত এআই প্রযুক্তির সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা, জাতীয় ও সাইবার নিরাপত্তার হুমকি চিহ্নিত করা এবং এ বিষয়ে সরকারের করণীয় সুপারিশ করা হবে।

আগস্টে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া ক্লেটন এর আগে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ক্লেটন বলেন, উন্নত এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় হোয়াইট হাউসের নতুন উদ্যোগের নেতৃত্ব দিতে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

— আন্তর্জাতিক ডেস্ক

টাস্কফোর্সটি এআই-সংক্রান্ত তথ্য ফাঁস, সাইবার হামলা ও অন্যান্য ঘটনার রিপোর্ট করার ক্ষেত্রে সরকারের বর্তমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করবে। পাশাপাশি বিদ্যমান আইনি ক্ষমতা ব্যবহার করে এসব ঘটনায় সরকারের প্রতিক্রিয়া কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও সুপারিশ করা হবে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

এআইয়ের নিরাপত্তা, সাইবার হামলা, কর্মসংস্থানে সম্ভাব্য প্রভাব এবং ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা প্রযুক্তির ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই টাস্কফোর্সটি গঠন করা হলো। একই সময়ে এআই খাতে অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। তাঁর প্রশাসনের যুক্তি, অতিরিক্ত বিধিনিষেধ চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা দুর্বল করতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় হোয়াইট হাউসের নতুন উদ্যোগের নেতৃত্ব দিতে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্র…
  • ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামে পরিচিত নতুন এই টাস্কফোর্সকে ১২০ দিনের মধ্যে হোয়াইট হাউসে একটি প্রতিবেদন জমা দিতে হবে।
  • আগস্টে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া ক্লেটন এর আগে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন।
  • টাস্কফোর্সটি এআই-সংক্রান্ত তথ্য ফাঁস, সাইবার হামলা ও অন্যান্য ঘটনার রিপোর্ট করার ক্ষেত্রে সরকারের বর্তমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করবে।

চীনের সঙ্গে এআই প্রযুক্তিতে প্রতিযোগিতাও এই উদ্যোগের অন্যতম প্রেক্ষাপট। ক্লেটন বলেছেন, উন্নত এআই বা ‘সুপার ইন্টেলিজেন্স’-এর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ, কারণ পিছিয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছ থেকে নতুন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

টাস্কফোর্সের তিন সহসভাপতি হিসেবে থাকবেন এমিল মাইকেল, স্কট কাপোর এবং ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন। সদস্য হিসেবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। বাইরের উপদেষ্টা হিসেবে থাকবেন বিনিয়োগকারী ডেভিড স্যাকস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি এআই নেতৃত্বে প্রশাসনের দ্বিতীয় বড় উদ্যোগ। এর আগে বিনিয়োগকারী ডেভিড স্যাকস প্রশাসনের এআই-সংক্রান্ত নীতিতে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন।

এদিকে এআই ঝুঁকি মোকাবিলায় সরকারি নিয়ন্ত্রণ ও প্রযুক্তি খাতের উদ্ভাবনের মধ্যে ভারসাম্য রাখা ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নতুন টাস্কফোর্সের ১২০ দিনের পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা, জনসুরক্ষা ও প্রযুক্তিগত নেতৃত্ব—এই তিনটি বিষয় কীভাবে সমন্বয় করা যায়, সেটিই গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

৪ অক্টোবর ২০২৬, ৬:০৯ এএম · আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় হোয়াইট হাউসের নতুন উদ্যোগের নেতৃত্ব দিতে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল তাকে প্রশাসনের নতুন ‘এআই সম্রাট’ হিসেবে উল্লেখ করেছে।

ফটোকার্ড

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প

শিরোনাম